দিল্লি, মুম্বইকে ছাপিয়ে দেশের সেরা বাসযোগ্য শহরের তকমা পেল হায়দ্রাবাদ
পরপর তিনবার দেশের সেরা বাসযোগ্য শহরের তকমা পেল হায়দ্রাবাদ। মার্কিন সংস্থা 'মার্সার্স কোয়ালিটি অব লিভিং র্যাঙ্কিং ২০১৭' এর সমীক্ষা রিপোর্ট তেমনটাই বলছে।
হায়দ্রাবাদ, ১৫ মার্চ : পরপর তিনবার দেশের সেরা বাসযোগ্য শহরের তকমা পেল হায়দ্রাবাদ। মার্কিন সংস্থা 'মার্সার্স কোয়ালিটি অব লিভিং র্যাঙ্কিং ২০১৭' এর সমীক্ষা রিপোর্ট তেমনটাই বলছে। সারা বিশ্বে সবচেয়ে সুন্দর শহর হিসাবে এই সংস্থার বিচারে অস্ট্রিয়ার ভিয়েনা প্রথম হয়েছে। এবং সবচেয়ে নিচে রয়েছে ইরাকের বাগদাদ।[পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর ভিয়েনা, সবচেয়ে খারাপ বাগদাদ, জানাল সমীক্ষা]
মার্সার্সের প্রধান দফতর নিউ ইয়র্কে। এটি একটি মানবসম্পদ কনসাল্টিং ফার্ম। তাদের বিচারে পরপর তিনবার ভারতের সের শহর হল হায়দ্রাবাদ। তবে বিশ্বজনীন ক্রমতালিকায় অনেকটাই নিচে রয়েছে ভারতের সেরা শহর।[নাগরিক পরিষেবা দেওয়ার তালিকায় সারা দেশে কলকাতার স্থান কত? জেনে নিন]

সমীক্ষা বলছে, হায়দ্রাবাদ ও পুনে ভারতের মধ্যে সবচেয়ে উপরের দিকে রয়েছে। মুম্বই ও দিল্লিও এমনকী এই দুটি শহরের চেয়ে পিছিয়ে রয়েছে। রিপোর্ট অনুযায়ী, হায়দ্রাবাদে অপরাধের সংখ্যা কম, বায়ুদূষণের মাত্রা কম, আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে।[মুম্বই, দিল্লির পরে ভারতে সবচেয়ে বেশি মিলিয়নেয়ার রয়েছে কলকাতাতেই!]
সারা বিশ্বে মোট ২৩০টি শহরের উপরে সমীক্ষা চালানো হয়েছিল। দেখা গিয়েছে, দেশের অন্য বড় শহরের তুলনায় হায়দ্রাবাদে অনেক কম খরচে উন্নতমানের পরিষেবা পেতে পারেন আপনি। উন্নত স্কুলগুলিতে দিল্লি-মুম্বইয়ের চেয়ে এক-তৃতীয়াংশ কম খরচে পড়াশোনার ব্যবস্থা রয়েছে এখানে। ফলে সবমিলিয়ে সারা দেশে হায়দ্রাবাদ সবকটি বিভাগ মিলিয়ে অন্য শহরের চেয়ে এগিয়ে রয়েছে।
এর আগে জানা গিয়েছিল, অস্ট্রিয়ার গ্র্যান্ড ক্যাপিটাল ভিয়েনা ফের একবার পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরের তকমা পেয়েছে। এই নিয়ে আটবার সেরা শিরোপা পেল এই শহর। এদিকে ঠিক তার বিপরীত অবস্থা বাগদাদের। ইরাকের রাজধানী বাগদাদ বিশ্বের সবচেয়ে খারাপ শহরের তকমা পেয়েছে মার্সারের তালিকা অনুযায়ী। এখানকার জীবনযাত্রা অতিবাহিত করার মান পৃথিবীর সব শহরের মধ্যে সর্বনিম্ন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications