ব্যালকনি থেকে নীচে পড়ে মাথা ফাটল ২ বছরের শিশুর, ছবি ভাইরাল
বাবা মা ছিলেন অন্যমনস্ক, আর সেই ফাঁকে ব্যালকনির রেলিং থেকে পা ফসকে নিচে পড়ে যায় ছোট্ট ফতিমা। ঘটনা হায়দরাবাদের বাহাদুপুরার।
বাবা মা ছিলেন অন্যমনস্ক, আর সেই ফাঁকে ব্যালকনির রেলিং থেকে পা ফসকে নিচে পড়ে যায় ছোট্ট ফতিমা। ঘটনা হায়দরাবাদের বাহাদুপুরার। আর সেই ঘটনার CCTV ফুটেই এই মুহূর্তে ভাইরাল।
স্বভাবতই দোতলা থেকে নীচে পড়ে , গুরুতরভাবে আহত হয় ফতিমা। পড়ে গিয়ে চিৎকার করতে থাকে ফতিমা। তার ডাক শুনেই ছুটে আসেন তার বাবা মা। মাথা ফেটে রক্ত পড়তে থাকে ছোট্ট এই মেয়ের। হাসপাতালে ২ বছরের ছোট্ট ফতিমাকে ভর্তি করা হলে, তার অবস্থা আশঙ্কাজনক বলে ঘোষণা করা হয়।

জানা গিয়েছে, দোতলার ব্যলকনিতে বসে খেলছিল ২ বছরের ফতিমা। আশেপাশে ছিলনা কেউ। ফতিমার বাবা মাও ছিলনা আশপাশে। এরপরই পা স্লিপ করে পড়ে যায় ফতিমা। আর সোজা গিয়ে পড়ে মাটিতে, ছোট্ট ফতিমার গায়ে এখন শুধু আঘাতের চিহ্ন।












Click it and Unblock the Notifications