মোবাইলের মেসেজ দেখাতে নারাজ, স্ত্রীকে দোতলা থেকে ছুড়ে ফেলল স্বামী

দীপমালা শাহ নামে ওই মহিলা রবিবার রাতে বাড়ির বারান্দায় বসে নিজের মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলেন। হঠাৎ স্বামী দাবি করে, মোবাইলের ইনবক্সে কী মেসেজ আছে, তাঁকে দেখাতে হবে। কিন্তু তাতে রাজি হননি ওই মহিলা। প্রথমে বাদানুবাদ চলে। তার পর হঠাৎ তাঁর স্বামী আনন্দ শর্মা তাঁকে পাঁজাকোলা করে তুলে নিয়ে দোতলার বারান্দা থেকে নীচে ফেলে দেয়। স্ত্রী জ্ঞান হারালে 'গুণধর' ব্যক্তিটি তাঁকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারদের বলে, দুর্ঘটনাবশত বারান্দা থেকে পড়ে গিয়েছে। কিন্তু জ্ঞান ফিরলে ওই মহিলা সব জানান হাসপাতাল কর্তৃপক্ষকে। পুলিশকে বিষয়টি জানালে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।












Click it and Unblock the Notifications