নাক-মুখে আঠার প্রলেপ দিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন স্বামীর

বছর ৩৫-এর এক মহিলাকে শ্বাসরোধ করে অভিনব কায়দায় খুন করল স্বামী।

বছর ৩৫-এর এক মহিলাকে শ্বাসরোধ করে অভিনব কায়দায় খুন করল স্বামী। মহিলার নাকে-মুখে আঠার ঢেলে বন্ধ করে দেওয়া হয়। যাতে তিনি শ্বাস নিতে না পারেন। এভাবেই শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নাক-মুখে আঠার প্রলেপ দিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন স্বামীর

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশায় রাজপুত কলোনিতে। নিহতের নাম দুর্গা বাঈ। তাঁর স্বামী হলকেরাম কুশওয়াহা দুর্গার মুখে-নাকে আঠা ঢেলে দেন। ফলে হাওয়া ঢোকার জায়গা আটকে যায়। এই ধরনের আঠা সাধারণত বাজারে কিনতে পাওয়া যায় যা ভাঙা জিনিস জুড়তে কাজে লাগে। কোতওয়ালি পুলিশ স্টেশনের ইনস্পেক্টর আরএন শর্মা একথা জানিয়েছেন।

স্ত্রীকে খুন করার আগে দুই সন্তানকে বাড়ির বাইরে পাঠিয়ে দেয় হলকেরাম। পরে সন্তানরা ঘরে ফিরে দেখে মা নিথর অবস্থায় পড়ে রয়েছে। পুলিশে খবর দেওয়া হলে হলকেরামের খোঁজ পড়ে। দেখা যায় সে নিখোঁজ। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

ছেলেরা জানিয়েছে, হলকেরাম নেশা করে এসে তাদের মা দুর্গাকে মারধর করত। একবার বিষ খাইয়ে মারতে গিয়েছিল। শেষ অবধি অশান্তি থেকেই শেষ অবধি স্ত্রীকে খুন করেছে হলকেরাম।

প্রসঙ্গত, ২০১৬ সালে মধ্যপ্রদেশের রেওয়া জেলায় একই ধরনের ঘটনা ঘটে। সেখানে এক মহিলা মাতাল স্বামীর চোখে একই আঠা দিয়ে দিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+