এক টুইটেই কাজ, সদ্য বিবাহিত দম্পতির 'হানিমুন' সমস্যা মেটালেন সুষমা স্বরাজ

নয়াদিল্লি, ৯ আগস্ট : কথাতেই তো আছে যে রাঁধে সে চুলও বাঁধে। তাহলে যে মুখে গুরুগম্ভীর কাঠ কাঠ কথা বলতে পারেন তার মনে প্রেম থাকবে না কেন? এই যে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ মুখে যতই চাঁচাছোলা কথা বলুন না কেন, মন থেকে যে তিনিও বেশ রোমান্টিক তার এক ঝলক তো পাওয়া গেল সম্প্রতিই।

একাকী স্বামীর সমস্যা এক টুইটেই মিটিয়ে দিলেন বিদেশমন্ত্রী। ম্যাঙ্গালোরের ফটোগ্রাফার ফইজান পটেল টুইট করেছিলেন, ঘুরতে যাওয়ার দুদিন আগেই পাসপোর্ট হারিয়েছেন স্ত্রী। তাই হানিমুন ট্রিপে একাই ইতালি সফরে যেতে হবে বলে দুঃখ জানিয়েছিলেন।

এক টুইটেই কাজ, সদ্য বিবাহিত দম্পতির 'হানিমুন' সমস্যা মেটালেন সুষমা স্বরাজ

বিমানে চেপেই সোমবার সন্ধ্যার দিকে একটি টুইট করেছিলেন ফইজান। ছবিতে নিজের পাশের আসনে সদ্য বিবাহিত স্ত্রীয়ের ছবি লাগিয়েছেন তিনি।ছবির নিচে লিখেছেন এইভাবেই আমি স্ত্রীকে ছাড়া ঘুরছি। সঙ্গে সুষমা স্বরাজকে ট্যাগ করেছিলেন।

এরপর যা হল তা ফইজান বা তাঁর স্ত্রী কেউই স্বপ্নেও কল্পনা করেননি। কয়েক ঘন্টার মধ্যে টুইটটিতে স্বয়ং সুষমা জবাব দিলেন। টুইটে বিদেশমন্ত্রী লেখেন, স্ত্রীকে আমার সঙ্গে যোগাযোগ করতে বল, আমি দেখব যাতে তোমার স্ত্রী তোমার পাশের আসনেই বসে যেতে পারে। পরে আরও একটি টুইট করে তিনি বলেন, হারিয়ে যাওয়া পাসপোর্টটির পরিবর্তে অন্য একটি পাসপোর্ট আগামীকাল (আজ, মঙ্গলবার) হাতে পেয়ে যাবে।

এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে, ভাবতেই পারেননি ফইজানের স্ত্রী সানা ফতিমা খান। বিদেশ মন্ত্রক এত দ্রুততার সঙ্গে তাদের এই সমস্যাকে গুরুত্ব দেবে তা স্বামী স্ত্রী দুজনের কাছেই কল্পনার অতীত। দেশের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সত্যি আজ ফইজান-ফতিমার কাছে মুশকিলআসান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+