স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন ৭১টি ভেড়ার বিনিময়ে! আজব-কাণ্ড যোগী-রাজ্যে
৭১টি ভেড়ার বিনিময়ে নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী। এই অবাক ত্রিকোণ সম্পর্কের পরিণতির ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।
৭১টি ভেড়ার বিনিময়ে নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী। এই অবাক ত্রিকোণ সম্পর্কের পরিণতির ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। গোরক্ষপুরে চারপানি গ্রামে স্বামীর বাড়ি ছেড়ে প্রেমিকের কাছে পালিয়ে গিয়েছিলেন স্ত্রী। কিন্তু স্ত্রীকে ছাড়তে নাছোড়বান্দা ছিলেন। শেষমেশ ৭১টি ভেড়ার বিনিময়ে স্ত্রীকে ছেড়ে দিলেন তিনি।

সম্প্রতি স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে নাজেহাল হয়ে উঠেছিলেন স্বামী। স্ত্রী স্বামীর ঘর করতে চাইছিলেন না। নাগাড়ে অশান্তির পর প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন স্ত্রী। এই অবস্থায় স্ত্রীর প্রেমিক উমেশ পাল মধ্যস্থতায় আসেন। তিনি প্রেমিকা সীমার স্বামীকে প্রস্তাব দেন, ৭১টি ভেড়া দেবেন, পরিবর্তে ছেড়ে দিতে হবে সীমাকে।
শেষপর্যন্ত স্ত্রীকে ফিরিয়ে আনার আশা ছেড়ে ৭১টি ভেড়ার রফাসূত্র মেনে নেন স্বামী রাজেশ পাল। বদলে তিনি স্বামীর অধিকার থেকে সরে দাঁড়াবেন। এই পরিস্থিতিতে রফা হয়, পঞ্চায়েত বসিয়ে নিদান দেওয়া হয়। স্ত্রীকে ফেরাতে এসে ৭১টি ভেড়া নিয়ে ফেরেন তিনি।
যদিও উমেশের বাবা অভিযোগ করেন, রাজেশ তাঁদের ভেড়ার পাল চুরি করে নিয়ে গিয়েছে। এই অভিযোগে এফআইআর করা হয়েছে রাজেশের নামে। খোরাবার থানার পুলিশ তদন্ত শুরু করেছে এই অবাক ঘটনার। রাজেশ জানান. একটি ভেড়াও তিনি চুরি করেননি। তাকে উমেশ দিয়েছে ৭১টি ভেড়া।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications