লকডাউনে বাপের বাড়িতে আটকে স্ত্রী, অবসাদে আত্মহত্যা স্বামীর
লকডাউনে বাপের বাড়িতে আটকে স্ত্রী, অবসাদে আত্মহত্যা স্বামীর
করোনা লকডাউনে স্তব্ধ গোটা দেশ। পুরোপুরি ভাবে বন্ধ রয়েছে দেশের পরিবহন ব্যবস্থা। দেশের বিভিন্ন প্রান্তে আটকে অগুনতি পড়ুয়া থেকে, থেকে বিভিন্ন পেশার মানুষ। এবার তারই মাঝে লকডাউনের মাঝে স্ত্রী কাছে না থাকায় আত্মহত্যা করলেন উত্তরপ্রদেশের যুবক।

সূত্রের খবর,পুলিশের অনুমান স্ত্রী কাছে না থাকায় একাকিত্বের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই যুবক। বুধবার উত্তরপ্রদেশের রাধা কুন্ড এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম রাকেশ সোনি (৩২)। যুবকের এই করুণ পরিণতিতে শোকস্তব্ধ তার প্রতিবেশীরাও।
তদন্তকারী পুলিশ অফিসার অলোক রাও জানিয়েছেন, সোনির স্ত্রী লকডাউনের আগে তার বাবা-মায়ের কাছে কয়েদিন সময় কাটানোর জন্য। কিন্তু আচমকা লকডাউন শুরু হওয়াতে সেখানেই আটকে পড়েন তিনি। একাধিকবার চেষ্টা করেও ওই যুবক তার স্ত্রীর কাছে পৌঁছাতে পারেননি। তাই পরবর্তীতে বিরহ ও মানসিক অবসাদ থেকেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন। যদিও পুলিশ আরও তদন্ত চালাচ্ছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications