স্ত্রীর অকালমৃত্যু হলে সম্পত্তিতে অধিকার থাকবে না স্বামীর : সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ২০ জানুয়ারি : বিয়ের সাত বছরের মধ্যে স্ত্রীর মৃত্যু হলে তার সম্পত্তিতে কোনওভাবেই অধিকার থাকবে না স্বামীর। এক ঐতিহাসিক রায়ে এমনই জানাল দেশের সর্বোচ্চ আদালত। [ধর্ষিতা নাবালিকা ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা, গর্ভপাতে মত দিল সুপ্রিম কোর্ট]
সুপ্রিম কোর্ট জানিয়েছে, স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে এমন অবস্থায় মৃত স্ত্রীর সম্পত্তি ও বিয়েতে পণ হিসাবে পাওয়া বাপের বাড়ি থেকে দেওয়া জিনিসের উপরে কোনও অধিকার ফলাতে পারবেন না স্বামী। এক্ষেত্রে সরাসরি সন্তানেরা এসবের অধিকার পাবেন। [ভগবানের নামে ব্যবসা চলতেই পারে : সুপ্রিম কোর্ট]

পণ সংক্রান্ত এক মামলায় বিয়ের ১৫ মাসের মধ্যে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর পরে তাঁর সম্পত্তির অধিকার চেয়ে আদালতের দ্বারস্থ হন এক ব্যক্তি। সেই মামলার রায় দিতে গিয়ে এদিন এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে ফের একবার পণ প্রথার মতো ঘৃণ্য ব্যবস্থার দিকেও আঙুল তুলেছে দেশের সর্বোচ্চ আদালত। [বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে আরও কড়া শাস্তির সুপারিশ সুপ্রিম কোর্টের]
এদিন দেশের প্রধান বিচারপতি টিএস ঠাকুর, বিচারপতি একে সিকরি ও বিচারপতি আর ভানুমতীর বেঞ্চ রায় দিতে গিয়ে জানান, এমন অবস্থায় পড়া কোনও দম্পতির সন্তান না থাকলে তা মহিলার বাবা-মা কে দিয়ে দেওয়া হবে। [ইন্টারনেটে বিতর্কিত মন্তব্য, পোস্ট করলেই গ্রেফতার নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের]
তবে একইসঙ্গে আদালত স্পষ্ট করে দিয়েছে যে, স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হলে সম্পত্তির অধিকারী হতে পারবেন স্বামী ও তাঁর বাবা-মা।












Click it and Unblock the Notifications