'দৃশ্যম' ছবির অনুকরণে স্ত্রীকে খুন করে স্বামী কোন কাণ্ড ঘটালেন! পরিণতিতে যা জুটল
খুন করার পর ,তা ঢাকা দেওয়ার চেষ্টা বহু অপরাধীই করে থাকে। খুনি নিজেকে বাঁচাতে চায় বিভিন্ন ছলাকলায়। বলিউড ফিল্ম 'দৃশ্যমে' দেখা গিয়েছিল এরকমই এক ঘটনা।
খুন করার পর ,তা ঢাকা দেওয়ার চেষ্টা বহু অপরাধীই করে থাকে। খুনি নিজেকে বাঁচাতে চায় বিভিন্ন ছলাকলায়। বলিউড ফিল্ম 'দৃশ্যমে' দেখা গিয়েছিল এরকমই এক ঘটনা। যেখানে মেয়ের ধর্ষণের প্রতিশোধ নিতে ধর্ষককে খুন করে এমন জায়গায় পুঁতে দেওয়া হয়, যার পর আর খুঁজে পাওয়া যায়নি সেই মতদেহ। খানিকটা সেই কায়দাতেই স্ত্রীকে খুন করে দেহ লোপাটের ছক কষেছিল রাজস্থানের ইসমাইল।

রাজস্থানের ইসমাইলের প্রথম স্ত্রী রুকসানার খুন ঘিরে রীতিমত চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে। রুকসানার পর মুম্বইতে নাজিয়া নামের আরও এক মহিলার সঙ্গে দ্বিতীয় বার বিয়ে সম্পন্ন করে ইসমাইল। দ্বিতীয় বিয়ে নিয়ে রোজই প্রথম স্ত্রী রুকসানার সঙ্গে ঝামেলা হত ইসমাইলের। এরপরই একদিন রুকসানাকে কনট্রাক্ট কিলার দিয়ে খুন করে ইসমাইল। 'দৃশ্যম' ছবির চিত্রনাট্যের অনুকরণে জেহ একটি নির্মিয়মাণ ভবনের মাটির নিচে পুঁতে দেয় ইসমাইল।
ঘটনার তদন্তে নেমে মেরঠ থেকে সেই কনট্রাক্ট কিলারকে খুঁজে বার করে গ্রেফতার করে পুলিশষ। জেরার মুখে সমস্ত তথ্য জানিয়ে দেয় সে। গোটা ঘটনায় রাজস্থান পুলিশ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।












Click it and Unblock the Notifications