খুনের অভিযোগে গ্রেফতার স্বামী সাত বছর পর খুঁজে পেলেন মৃত স্ত্রীকে
খুনের অভিযোগে গ্রেফতার স্বামী সাত বছর পর খুঁজে পেলেন মৃত স্ত্রীকে
এই বাস্তব ঘটনার সঙ্গে মিল পাওয়া যাবে হলিউড ব্লকবাস্টার ছবি 'গন গার্ল’–এর। ২০১৩ সালে স্ত্রীকে খুন করার অভিযোগে ওড়িশার কেন্দ্রপাড়ার এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের একমাসের মাথায় ছাড়া পেয়ে তিনি সাত বছর পর পুলিশের সহযোগিতায় তাঁর স্ত্রী ও প্রেমিককে খুঁজে পান।

স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার হন অভয়
কেন্দ্রপাড়ার চৌলিয়া গ্রামের বাসিন্দা অভয় সুতার ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন ইতিশ্রী মোহারানাকে। কিন্তু বিয়ের দু'মাসের মধ্যেই অভয়ের স্ত্রী তার শ্বশুড় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। ২৭ বছরের অভয় তাঁর স্ত্রীকে খুঁজতে ব্যর্থ হন এবং ওই বছরের ২০ এপ্রিল তিনি পুলিশের কাছে নিখোঁজ অভিযোগ দায়ের করেন। এর একমাস পরেই ইতিশ্রীর বাবা প্রহ্লাদ মহারানা পাল্টা অভিযোগ আনেন অভয়ের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন যে তাঁর মেয়েকে অভয় পণের জন্য নির্যাতন করতেন এবং ইতিশ্রীকে খুনের পর দেহ কোথাও লোপাট করে দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভয়কে গ্রেফতার করে।

সাতবছর পর খোঁজ পাওয়া যায় স্ত্রীয়ের
গ্রেফতারের একমাস পরই অভয় জামিন পান। তাঁর সন্দেহ হয় যে তাঁর স্ত্রী ইতশ্রী কারোর সঙ্গে পালিয়ে গিয়েছে। এরপরই তিনি স্ত্রীয়ের দীর্ঘ খোঁজ শুরু করেন। অবশেষে স্ত্রীকে পিপলিতে খুঁজে পাওয়া যায়, যেখানে তিনি তার প্রেমিকের সঙ্গে বসবাস শুরু করেছিল। অভয় ও অন্যান্য সূত্রের সঙ্গে পুলিশ যোগাযোগ করে শীঘ্রই পিপলিতে যায় এবং ইতশ্রী ও তার প্রেমিক রাজীব লোচন মহারানাকে গ্রেফতার করে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘সোমবার দু'জনকেই আদালতে পেশ করা হয়। ইতশ্রী তার বয়ানে জানিয়েছে যে তার সঙ্গে রাজীবের বিয়ের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল কিন্তু পরিবারের চাপে সে অভয়কে বিয়ে করতে বাধ্য হয়।' অন্যদিকে অভয় বলেন, ‘পুলিশ যখন আমার স্ত্রীকে খুঁজে পায় না, তখন আমি খোঁজা শুরু করি। ইতশ্রী যে সব জায়গায় যেতে পারে সেইসব জায়গায় যেতে শুরু করে দিই আমি। এরপরই আমি জানতে পারি যে সে তার প্রেমিক রাজীবের সঙ্গে পিপলিতে রয়েছে। আমি পুলিশ ডাকি। সাত বছর পর আমি যে নির্দোষ তা প্রমাণ করতে পেরে আমি খুশি।'

স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে গুজরাত পাড়ি
ইতশ্রী তার বয়ানে জানিয়েছে, বিয়ের দু'মাসের পর সে রাজীবের সঙ্গে পালিয়ে গুজরাতে চলে যায় এবং সেখানেই সাত বছর থাকে। ওই দম্পতির একটি ছেলে ও মেয়ে সন্তানও রয়েছে। তারা সম্প্রতি ওড়িশায় ফেরে। রাজীব ভুবনেশ্বরে অটো চালায়।












Click it and Unblock the Notifications