দীর্ঘ বৈবাহিক জীবন কাটিয়ে একই দিনে মারা গেলেন স্বামী–স্ত্রী

দীর্ঘ বৈবাহিক জীবন কাটিয়ে একই দিনে মারা গেলেন স্বামী–স্ত্রী

৮০ বছরের বৈবাহিক জীবন। দাম্পত্য জীবনের সব মায়া ত্যাগ করে সোমবার রাতে ‌স্বামী–স্ত্রী দু’‌জনেই একসঙ্গে মারা গেলেন। তামিলনাড়ুর পুদোকোট্টাই জেলার আলানগুড়ি তালুক গ্রামে থাকতেন এই দম্পতি। একজন মারা যাওয়ার ৩০ মিনিটের মধ্যে অন্যজন মারা যান। ভালোবাসার এক অনন্য নজির গড়লেন তাঁরা।

দীর্ঘ বৈবাহিক জীবন কাটিয়ে একই দিনে মারা গেলেন স্বামী–স্ত্রী


১০৪ বছরের ভেট্রিভেল ও ১০০ বছরের পিচাই ৮০ বছর ধরে বিবাহিত। এতদিন তাঁদের শরীর–স্বাস্থ্য খুব ভালোই ছিল। সোমবার রাতে ভেট্রিভেলের বুকে ব্যাথা ওঠায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর দেহ যখন বাড়িতে ফিরিয়ে আনা হয়, স্ত্রী পিচাই তাঁর স্বামীর মরদেহ দেখে মাটিতে লুটিয়ে পড়েন। ভেট্রিভেলের শেষকৃত্যের জোগাড় করছিলেন তাঁর আত্মীয়রা। সেই সময় পিচাই স্বামীর মরদেহের ওপর অজ্ঞান হয়ে পড়ে যান। তাঁকে কিছুতেই তোলা যায় না। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে চিকিৎসককে খবর দেয়। চিকিৎসক এসে জানান যে তিনিও মারা গিয়েছেন।

ভেট্রিভেল একজন কৃষক ছিলেন। তাঁর পাঁচ ছেলে ও এক কন্যা রয়েছে। শুধু তাই নয়, ২৩টি নাতি–নাতনি এবং বেশ কিছু প্রপ্রৌত্রদের নিয়ে বেশ আনন্দেই ছিলেন তিনি। কুপ্পাকুরিতে আদি বাড়িতেই থাকতেন এই দম্পতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+