Global Hunger Index-2023: ক্ষুধার জ্বালা বাড়ছে ভারতে! সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
Global Hunger Index-2023: আরও ক্ষুধা বেড়েছে ভারতের। গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-এ আরও কয়েক ধাপ পিছিয়ে পড়ল দেশ। ১২৫টি দেশের মধ্যে ১১১ নম্বর স্থানে চলে গিয়েছে ভারত, পিছিয়ে গিয়েছে ৪টি ধাপ। বৃহস্পতিবার ২০২৩ সালের গ্লোবাল হাঙ্গার ইনডেক্স প্রকাশিত হয়েছে। ২০২২-এ এই ইনডেক্সে ১২১টি দেশের মধ্যে ১০৭ নম্বরে ছিল ভারত।
২০২৩-এর প্রকাশিত ইনডেক্সে (Global Hunger Index-2023) ভারতের স্কোর ২৮.৭। অর্থাৎ ভারতে অনাহার যে খুব বেশি, তা এই রিপোর্ট থেকে স্পষ্ট। ভারতের প্রতিবেশী দেশের মধ্যে পারিস্তান ১০২, বাংলাদেশ ৮১, নেপাল ৬৯ ও শ্রীলঙ্কা ৬০ তম স্থানে রয়েছে। দক্ষিণ এশিয়া ও আফ্রিকার কিছু অংশে অনাহারের হার সবথেকে বেশি। এই দুই জায়গায় স্কোর ২৭।

এদিকে, অপুষ্টিজনিত প্রভাব সবথেকে বেশি ভারতে। শিশুদের শরীরে অপুষ্টির প্রভাব সমীক্ষা করে দেখা গিয়েছে, ভারতের এর হার ১৮.৭ শতাংশ। সাধারণত শিশুর ওজন ও উচ্চতার নিরিখে এই হার (Global Hunger Index-2023) হিসেব করা হয়।
সমীক্ষায় আরও দেখা যাচ্ছে, ১৫ থেকে ২৪ বছর বয়সী মেয়েদের রক্তাল্পতার হার ৫৮.১ শতাংশ। এছাড়া ভারতের ৫ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার ৩.১ শতাংশ আর অপুষ্টির হার ১৬.৬ শতাংশ।
তবে কেন্দ্র বলছে, পুষ্টির হারের বিচার করলে দেখা যাচ্ছে হার গত কয়েক বছরে ক্রমশ বেড়েছে। নারী ও শিশুকল্যান মন্ত্রকের তরফে জানানো হয়েছে ওই ইনডেক্সের তথ্য সঠিক নয়। অনেক ভুল আছে। চারটি মাপকাঠির মধ্যে তিনটি মাপকাঠির নিরিখে বিচার করা হয়েছে বলে দাবি করেছে কেন্দ্র। তবে এই ইনডেক্স (Global Hunger Index-2023) নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতকে।
এবছরের গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জলবায়ু পরিবর্তন, রাশিয়-ইউক্রেন যুদ্ধ, করোনা পরিস্থিতির কারণে অনাহারের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। যতটা উন্নতি এর আগে হয়েছিল, সেটারও অবনতি হয়েছে।












Click it and Unblock the Notifications