বিশেষ বিমানে ভারতে ফেরানো হল হিন্দু, শিখ, ও আফগান নাগরিক সহ ১১০ জনকে

আফগানিস্তান থেকে প্রত্যাবর্তন

চলতি বছরেই পুনরায় তালিবানদের কবলে চলে গিয়েছে কাবুলিওয়ালার দেশ। এরপরেই আফগানিস্তান থেকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে সে দেশে আটকে থাকা ভারতীয় সহ অন্যান্যদের। কাবুল থেকে একটি বিশেষ বিমানে ভারতে ফেরানো হল হিন্দু ও শিখ সম্প্রদায়ের আফগান নাগরিক সহ প্রায় ১১০ জনকে।

ইন্ডিয়া ওয়ার্ল্ড ফোরামের বিবৃতি

ইন্ডিয়া ওয়ার্ল্ড ফোরামের বিবৃতি

ইন্ডিয়া ওয়ার্ল্ড ফোরামের একটি বিবৃতি অনুসারে, আফগানিস্তানে আটকে থাকা ভারতীয় নাগরিক, এবং তাঁদের স্ত্রী সহ হিন্দু ও শিখ সম্প্রদায়ের ফেরানো হল দেশে। পাশাপাশি বেশকিছু দুস্থ আফগান নাগরিকদেরও উদ্ধার করে আনা হয়েছে। এয়ার লিফটের জন্য ভারত সরকারের চার্টার্ড ফ্লাইটটি কাবুল থেকে পরিচালনা করা হয়। ইন্ডিয়া ওয়ার্ল্ড ফোরাম আরও জানিয়েছে যে আফগান নাগরিকদের আসার পর স্বেচ্ছাসেবী সংস্থা 'সোবতি ফাউন্ডেশন' তাদের পুনর্বাসন দেবে।

দেশে ফিরছে গুর-গ্রন্থ সাহেব ও গীতা

দেশে ফিরছে গুর-গ্রন্থ সাহেব ও গীতা

আফগানিস্তানের ঐতিহাসিক গুরুদ্বার থেকে তিনটি শ্রী গুরু গ্রন্থ সাহিব এবং প্রাচিন ভারতের গান্ধার প্রদেশ অর্থাৎ বর্তমান কাবুলে অবস্থিত পঞ্চম শতাব্দীর আসামাই মন্দির থেকে রামায়ণ, মহাভারত ও গীতা সহ বেশকিছু হিন্দু ধর্মগ্রন্থ ভারতে পাঠানো হয়।

আফগান নাগরিকদের পুনর্বাসন

আফগান নাগরিকদের পুনর্বাসন

বিবৃতি দিয়ে জানানো হয়েছে, স্থানীয় নিরাপত্তারক্ষী মহরাম আলী কাবুলের শোর বাজারের 'গুরু হর রাই' গুরুদ্বারে তালিবানের হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন। তাঁর পরিবারকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করছে 'সোবতি ফাউন্ডেশন'।

 কোথায় রাখা হবে ফিরিয়ে আনা গ্রন্থ?

কোথায় রাখা হবে ফিরিয়ে আনা গ্রন্থ?

জানানো হয়েছে ভারতে ফিরিয়ে আনা 'শ্রী গুরু গ্রন্থ সাহেব' রাখা হবে মহাবীর নগরের

'গুরু অর্জন দেব জি' গুরুদ্বারে। এবং ফরিদাবাদের অসমাই মন্দিরে উদ্ধার হওয়া গীতা ও বাকি বইগুলি রাখার ব্যবস্থা করা হয়েছে।

গত সপ্তাহেই লোকসভায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, চলতি বছর অগস্টে আফগানিস্তান পুনরায় তালিবানদের দখলে চলে যাওয়ার পর এখনও পর্যন্ত ৫৬৫ জনকে সুরক্ষিত অবস্থায় ভারতে ফিরিয়ে আনা হয়েছে। সে দেশে আটকে থাকা বাকি ভারতীয় এবং দুঃস্থ আফগানীদের ভারতে আনার কর্মসূচী আগামী দিনেও চলবে বলে জানানো হয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+