নাগরিকত্ব সংকটে বাংলা ও অসমের কয়েকশো অভিবাসী কর্মী
ভারতীয় নাগরিকত্বের উপযুক্ত প্রমাণপত্রের অভাবে চরম সংকটে কর্ণাটকের প্রায় ৫০০০ অভিবাসী কর্মী। যাদের বেশিরভাগই বাংলা ও অসমের বাসিন্দা বলে জানা যাচ্ছে।

অধিকাংশ শ্রমিকই কফি এস্টেটে কর্মরত
সূত্রের খবর, রাজ্য পুলিশের দ্বারা একটি পরিচয় পর্ব যাচাই প্রক্রিয়ার সময় এই ঘটনা ঘটে। এদের মধ্যে বেশিরভাগ শ্রমিকই কর্ণাটকের কোদাগু জেলায় কফি এস্টেটে কর্মরত বলে জানা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে এদের মধ্যে অনেককেই কাজের সূত্রে মাদিকেরী, বিরাজপেট ও কুশলনগর শহরে নিয়ে যাওয়া হয় বলে জানা যাচ্ছে।
পাশাপাশি আরও জানা যাচ্ছে পরিচয় পত্র যাচাইয়ের জন্য পুলিশ অফলাইন এবং অনলাইন উভয়ই পদ্ধতিই অনুসরণ করেন। বৃহস্পতিবার সকালে কোদাগু জেলা পুলিশ অভিবাসী শ্রমিকদের নথিপত্র নিয়ে থানায় জমা দেওয়ার জন্য কফি এস্টেট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।

পুলিশ সুপারের নির্দেশেই চলে এই যাচাইকরণ প্রক্রিয়া
কোদাগুর পুলিশ সুপার সুমন ডি পান্নেকারের নির্দেশে জেলা পুলিশ সন্ধ্যা অবধি এই যাচাইকরণ প্রক্রিয়া জারি রেখেছিলো বলে জানা যাচ্ছে। শ্রমিকদের পরিচয়ের বিভিন্ন প্রমাণ যেমন আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আইডি কার্ড জমা দিতে বলা হয়েছিল। সূত্রের খবর, সেই সময় ৫০০০ জন শ্রমিকের মধ্যে প্রায় ৫০০ জনের কাছেই যথাযথ পরিচয়পত্র ছিল না।

এনআরসি, সিএএ-র সঙ্গে কোনও যোগ নেই বলে দাবি
এই যাচাইকরণের প্রক্রিয়াটির সঙ্গে এনআরসি বা সিএএ-র কোনও যোগ আছে কিনা জানতে চাওয়া হলে পুলিশ সুপারকে তা অস্বীকার করতে দেখা যায়। পাশাপাশি এই প্রসঙ্গে তিনি বলেন, " এরকম কোনও সরকারি নির্দেশ আমাদের কাছে নেই। যাচাই প্রক্রিয়াটি কোদাগু পুলিশ নিজেই পরিচালনা করছে। জেলা জুড়ে অপরাধের হার নিয়ন্ত্রণের জন্যই মূলত এটি করা হচ্ছে।"












Click it and Unblock the Notifications