দেশে ফেরার অনুমতি না মেলায় ভারত-নেপাল সীমান্তে আটকে কয়েকশো পরিযায়ী শ্রমিক

দেশে ফেরার অনুমতি না মেলায় ভারত-নেপাল সীমান্তে আটকে কয়েকশো পরিযায়ী শ্রমিক

দেশে ফেরার অনুমতি না মেলায় নেপালের পূর্ব সীমান্তে আটকে রয়েছেন প্রায় শ’চারেক পরিযায়ী শ্রমিক। সূত্রের খবর, এদের মধ্যে বেশিরভাগ শ্রমিকের বাড়ি বিহার ও পশ্চিমবঙ্গে। কিন্তু প্রশাসনিক ভাবে ঘরে ফেরার অনুমতি না মেলায় প্রায় শ’চারেক পরিযায়ী শ্রমিকদের এই দলটি বর্তমানে নেপালের কাকদ্বীত্তে অপেক্ষা করছেন।

দেশে ফেরার অনুমতি না মেলায় ভারত-নেপাল সীমান্তে আটকে কয়েকশো পরিযায়ী শ্রমিক

বর্তমানে বাধ্য হয়ে কাকদ্বীত্ত বাস পার্ক খোলা আকাশের নীচে দিন গুজরান করছেন বলে খবর। অনেকই রাস্তাতেই শুয়ে দিন কাটাচ্ছেন। সূত্রের খবর, রাজ্যে প্রবেশের ক্ষেত্রে এখনও পশ্চিমবঙ্গ সরকারে তরফে তাদের অনুমতি দেওয়া হয়নি। এদের মধ্যে বেশির ভাগ শ্রমিকই নেপালের ঝাপা জেলায় ইঁট ভাটা গুলিতে দিন মজুরের কাজ করত বলে খবর। পড়শি রাজ্যের অনুমতি বিনা এদের কাউকেই দেশে ফেরত পাঠানো সম্ভব নয় বলেও সংবাদমাধ্যমের সামনে আক্ষেপ করতে দেখা যায় ঝাঁপা জেলার ডিএসপি তথা কাকদ্বীত্ত সীমান্তের দায়িত্বপ্রাপ্ত প্রধান পুলিশ আধিকারিক রাজেন্দ্র পোখারেলকে।

সূত্রের খবর, নেপাল থেকে আসা পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে প্রায় একমাস আগে বাংলার সরকারকে অনুরোধ করে কেন্দ্র। কিন্তু তা মানা হয়নি। এমনকি বর্তমানে খাদ্যশস্য, তেল এবং পেট্রল বহনকারী ট্রাক গুলির উপরেও সীমান্ত পারাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ সূত্রে খবর, গত সপ্তাহে প্রশাসনের অজান্তেই ১৭ জন ভারতীয় যুবক সীমান্ত পেরিয়ে দেশে ফেরার চেষ্টা করে। যদিও বিষয়টি প্রশাসনের নজরে আসার পর পুনরায় তাদের নেপালে ফেরত পাঠানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+