নোট বাতিলের পর থেকে আমরা অপমানিত হচ্ছি, RBI কর্মীদের চিঠি উর্জিৎ পটেলকে
নোটবাতিলের পর থেকে ঘটনা ঘটনাক্রমের জেরে অপমানিত হয়েছেন বলে এবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কর্মচারীরা চিঠি লিখলেন গভর্নর উর্জিৎ পটেলের কাছে।
মুম্বই, ১৪ জানুয়ারি : নোটবাতিলের পর থেকে ঘটনা ঘটনাক্রমের জেরে অপমানিত হয়েছেন বলে এবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কর্মচারীরা চিঠি লিখলেন গভর্নর উর্জিৎ পটেলের কাছে। চিঠিতে পরিচালনগত অব্যবস্থা এবং মুদ্রা সমন্বয়ের জন্য আলাদা সরকারের আধিকারিক নিয়োগ করায় আরবিআই-এর সায়াত্ত্ব এবং ভাবমূর্তি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তা পুনর্নির্মান করাও সহজ হবে না।
পটেলকে লেখা চিঠিতে ইউনাইটেড ফোরাম অফ রিজার্ভ ব্যাঙ্ক অফিসার্স ও এমপ্লয়িজ সদস্যরা জানিয়েছেন ব্যাঙ্কের স্বতন্ত্রতা এবং দক্ষতার ছবি কয়েক দশক ধরে রিজার্ভ ব্যাঙ্কের কর্মীদের পরিশ্রমের কারণে তৈরি হয়েছিল, কিন্তু তা এক লহমায় নষ্ট হয়ে গিয়েছে। আমরা এই ঘটনায় ব্যথিত।

পটেলকে লেখা চিঠিতে রিজার্ভ ব্যাঙ্ক কর্মী অ্যাসোসিয়েশনের সমীর ঘোষ, অল ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্কার্স ফেডারেশনের সূর্যকান্ত মহাদিক, অল ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের সিএম পালসিল এবং আরবিআই অফিসার্স অ্যাসোসিয়েশনের আর এন ভৎস-এর সই রয়েছে.।
এই চিঠিতে এও বলা হয়েছে, মুদ্রা সমন্বয়ের জন্য আলাদা করে যে আধিকারিক নিযুক্ত করা হয়েছে তা আরবিআই-এর অনন্য এক্তিয়ারে দখল করার চেষ্টা চালানো হয়েছে, আরবিআই-এর স্বাতন্ত্রে সরকার হস্তক্ষেপ করেছে বলেও অভিযোগ করা হয়ে।
এই চিঠিতে বলা হয়েছে, "আরবিআই গভর্নরের কাছে আমরা আবেদন জানাচ্ছি প্রতিষ্ঠানের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা করতে এবং অর্থ মন্ত্রকের অযাচিত হস্তক্ষেপ দুরে রাখতে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন, এবং কর্মীদের এবিষয়ে নিশ্চিত করুন। কর্মীরা অপমানিত বোধ করছে।"
আরবিআই-এর কর্মপদ্ধতি ও পরিচালন নিয়ে ইতিমধ্যে কমপক্ষে ৩ জন প্রাক্তন গভর্নর মনমোহন সিং (প্রাক্তন প্রধানমন্ত্রী), ওয়াঅ ভি রেড্ডি এবং বিমল জালান প্রশ্ন তুলেছেন। এর পরএই আরবিআই কর্মী সংগঠনগুলির চিঠি লিখেছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications