Human Rights Issue: ভারতে মানবাধিকার, গুরুত্বপূর্ণ অবস্থান আমেরিকার
আমেরিকা ভারতের সঙ্গে মানবাধিকার (Human Rights Issue) সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাবে। নয়াদিল্লিতে এমনটাই জানিয়েছেন, আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি। তিনি আরও বলেছেন, দুই দেশকে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য সংগ্রাম করতে হবে।
মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, দুদেশকে গণতন্ত্ররক্ষার জন্য কাজ করতে হবে। মানবাধিকার (Human Rights Issue)ইস্যুতে তারা সবসময় যা করে আসছেন, তা বিশ্বের সব দেশেই করে থাকেন বলে জানিয়েছেন তিনি। গত ১১ মে এরিক গারসেটি নয়াদিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেছেন। পাশাপাশি তিনি নিজের দেশে গণতান্ত্রিক ব্যবস্থার অপূর্ণতাও স্বীকার করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যেদিন নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় আতিথ্য দিয়েছিলেন, সেদিন প্রাক্তন প্রেসিডেনেট বরাক ওবামা বলেছিলেন ভারত যদি সংখ্যালঘু মুসলিমদের অধিকার সুরক্ষিত না করে (Human Rights Issue), তবে তারা একদিন বিচ্ছিন্ন হতে শুরু করবে। যা নিয়ে বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানায়।
আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি দিল্লি আইআইটিতে শান্তি, সমৃদ্ধি, গ্রহ, মানুষ নিয়ে ভারত মার্কিন সম্পর্ক বিষয়ক আলোচনা সভায় বলেছেন, গত সপ্তাহে ওয়াশিংটনে মোদীর রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তাঁর বৈঠকে পরিবর্তনমূলক বন্ধুত্বের শক্তি প্রতিফলিত হয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয়দের সঙ্গে জীবনের সর্বস্তরে (Human Rights Issue) জড়িয়ে থাকবে। তিনি বলেছেন, ভারত একটি অসাধারণ বৈচিত্রের দেশ। বিভিন্ন বিশ্বাস, ঐতিহ্য এবং অভিজ্ঞতা রয়েছে। তিনি আরও বলেছেন, ভারতকে অনন্য করে তোলা সংস্কৃতিকে তারাও পছন্দ করেন।
বরাক ওবামার মন্তব্যের পরে ছয়জন মার্কিন আইনপ্রণেতা প্রধানমন্ত্রী মোদী মার্কিন কংগ্রেসের যৌথ সভা বয়কট করেছিলেন। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী বরাক ওবামার মন্তব্য নিয়ে কিছু না বললেও, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তীব্র আক্রমণ করেছিলেন।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications