৩৭৭ ধারা বাতিলের পর এলজিবিটি সম্প্রদায়ের উপর আরও বাড়ছে নিপীড়ন! উদ্বিগ্ন মানবাধিকার কমিশন
এলজিবিটি সম্প্রদায়ের নাগরিক অধিকার সুনিশ্চিত করতে সংবেদনশীল সমাজ গড়ার ডাক
আধুনিকতার কালপ্রবাহে তৃতীয় লিঙ্গ হোক বা সমকামী, সমাজের সমস্ত শ্রেণির মানুষের নাগরিক অধিকার নিয়ে ক্রমেই জরালো আওয়াজ উঠছে বিভিন্ন মহলে। ভিন স্রোতের এই মানুষের সমাজের মূলস্রোতে সসম্মানে বেঁচে অধিকার সুনিশ্চিত করতে চলছে একটানা লড়াইও। এমতাবস্থায়, সমকামী, রূপান্তরকামীদের অধিকারের পক্ষে ফের জরালো সওয়াল করতে দেখা গেল ন্যাশান্যাল হিউম্যান রাইটস কমিশন বা এনএইচআরসি-র কোর কমিটিকে।

এমনকী এলজিবিটি সম্প্রদায়ের নাগরিক অধিকার, তাদের প্রতি সমাজের বাকি শ্রেণির দায়বদ্ধতা সম্পর্কে ব্যাপক প্রচার চালানোর জন্য বড়বড় কর্মসূচীরও ডাক দিয়েছে এনএইচআরসি। পাশাপাশি সমকামী-রূপান্তরকামীদের নাগরিক অধিকার সম্পর্কে জনসাধারণ, পুলিশ, চিকিৎসকদের আগামী আরও কীভাবে সংবেদনশীল করে তোলা যায় সেই বিষয়েও সরকারে একাধিক সুপারিশ দিয়েছে বলেও জানা যাচ্ছে। এদিকে ৩৭৭ ধারা বাতিলের পর থেকে এই সম্প্রদায়ের উপর হিংসা, জুলমবাজি এবং ব্ল্যাকমেইলের পরিমাণও যথেষচ্ছ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। যা নিয়েও রীতিমতো উদ্বেগ প্রকাশ করে এনএইচআরসি।
প্রসঙ্গত উল্লেখ্য, এলজিবিটি সম্প্রদায়ের সামাজিক অধিকার নিয়ে কথা বলার জন্য ২০১৮ সালের জুনেই প্রথম তৈরি এই ন্যাশান্যাল হিউম্যান রাইটস কমিশনের এই এলজিবিটিকিউআই কোর গ্রুপ। তারপর এই নিয়ে তৃতীয়বারে জন্য বৈঠকে বসলো এই বিশেষজ্ঞ কমিটি। সেখানেই ফের এলজিবিটি সম্প্রদায়ের মানুষের ন্যায়বিচার ও ক্ষমতায়নের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করল এই বিশেষজ্ঞ কমিটি। পাশাপাশি এই সম্প্রদায়ের মানুষের অধিকার সুরক্ষিত করতে সুপ্রিম কোর্টের তরফে সম্প্রতি যে রায় দেওয়া হয়েছে তার পক্ষেও প্রচারাভিযানের ডাক দেওয়া হয়।












Click it and Unblock the Notifications