সন্ত্রাসবাদে মদত, কাশ্মীরে NIA-এর হাতে গ্রেফতার মানবাধিকার কর্মী খুররম পরভেজ
সন্ত্রাসবাদে মদত, কাশ্মীরে NIA-এর হাতে গ্রেফতার মানবাধিকার কর্মী খুররম পরভেজ
এবার সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে মানবাধিকার কর্মী খুররম পরভেজকে গ্রেফতার করল এনআইএ। সোমবার জম্মু-কাশ্মীর থেকে জাতীয় তদন্তকারী সংস্থা খুররমকে গ্রেফতার করে। জানা গিয়েছে, সন্ত্রাসবাদীদের অর্থ ও সম্পদ যোগান দিতেন খুররম।

সোমবার সকালেই জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে অবস্থিত খুররমের অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। জম্মু কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরাও ছিলেন এনআইএ আধিকারিকদের সঙ্গে। শুধু অফিস নয়, সোনওয়ারে খুররমের বাসস্থানেও হানা দেয় এনআইএ। জম্মু-কাশ্মীরের যে সমস্ত স্থানে খুররমের সবচেয়ে বেশি যোগাযোগ, সেখানেও তদন্ত অভিযান চালায় তারা।
এনআইএ সূত্রে খবর, পর্যাপ্ত তথ্য তথা প্রমাণ পাওয়ার পরই গ্রেফতার করা হয়েছে খুররমকে। তার বিরুদ্ধে ইউএপিএ (আন-ল ফুল অ্যাক্টিভিটি প্রিভেনশন অ্যাক্টে) সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। প্রথমে বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় এনআইএ। এরপরেই খুররমকে আটক করা হয়, শুরু হয় জিজ্ঞাসাবাদ। জেরা শেষে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থাটি।
তবে এমন নয় যে এই প্রথম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বাড়িতে হানা দিয়েছে৷ চলতি বছরের অক্টোবর মাসেও তাঁর বাড়িতে হানা দিয়ছিলেন এনআইএ আধিকারিকরা। ২০১৬ সালের পাবলিক সেফটি অ্যাক্টে ধরা পড়েছিলেন খুররম। টানা ৭৬ দিন কাটাতে হয়েছিল শ্রীঘরে। তবে এরপরই মুক্তি পান তিনি। সুইজারল্যান্ডে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার সম্মেলনে বক্তব্য পেশ করার ডাকও পেয়েছিলেন তিনি। তবে সেদেশে আর পাড়ি দেওয়া হয়নি অবশ্য।












Click it and Unblock the Notifications