Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bipin Rawat: চালকের গাফিলতিতেই কপ্টার দুর্ঘটনা! CDS জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট

Bipin Rawat Death Report: ভারতীয় সেনাবাহিনীর প্রথম সিডিএস (CDS) জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট। তিন বছর পর লোকসভায় রিপোর্ট জমা দিল স্ট্যান্ডিং কমিটি (Standing Committee Report)। আর সেখানেই উল্লেখ করা হয়েছে, বিপিন রাওয়াতের চপার দুর্ঘটনার (Chopper Crash) নেপথ্যে চালকেরই গাফিলতি রয়েছে।

২০২১ সালের ৮ ডিসেম্বর বিপিন রাওয়াতের MI-17 V5 হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। সস্ত্রীক সেই চপারে করে ওয়েলিংটনে একটি সেমিনারে যোগ দিতে যাচ্ছিলেন সিডিএস বিপিন রাওয়াত। তামিলনাড়ুর কুন্নুড়ের কাছে পাহাড়ে দুর্ঘটনার কবলে পড়ে চপারটি। দুর্ঘটনায় বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ মোট ১২ জন প্রাণ হারিয়েছিলেন।

cds

ঘটনার তিন বছর পর, অষ্টাদশ লোকসভায় স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত ৫ বছরে মোট ৩৪টি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বায়ুসেনা। ২০২১-২০২২ অর্থবর্ষে মোট ৯টি দুর্ঘটনা হয়েছে। এদের মধ্যে ২০২১ সালের ৮ ডিসেম্বরের দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছে চালকের গাফিলতি।

২০২২ সালে জানা গিয়েছিল, চপার ক্র্যাশ করাতেই মৃত্যু হয়েছে সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের। ২ বছর বাদে স্ট্যান্ডিং কমিটি জানাল দুর্ঘটনার নেপথ্যে রয়েছে চালকেরই গাফিলতি। তদন্তে জানা গিয়েছিল, আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের জেরে মেঘের মধ্যে ঢুকে গিয়েছিল বিপিন রাওয়াতের চপার। কিন্তু আপদকালীন পরিস্থিতিতে পাহাড় পর্বতের মাঝখান দিয়েই চপার নিয়ে যাচ্ছিলেন চালক।

ফ্লাইট ডেটা রেকর্ডার খুঁটিয়ে দেখেছেন তদন্তকারীরা। খতিয়ে বিশ্লেষণ করা হয়েছে ককপিটের ভয়েস রেকর্ডারও। দুর্ঘটনার প্রধান কারণ জানতে সমস্ত প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। যার ফলশ্রুতিই ওই রিপোর্ট। ভূখণ্ডের মাঝখান দিয়েই চপার নিয়ে যাওয়ার কারণে পাহাড়ে সংঘর্ষ হয় বিপিনের কপ্টারের।

২০২১ সালের ৮ ডিসেম্বর করোনার দ্বিতীয় ওয়েভের প্রাদুর্ভাবের মাঝেই দুসংবাদ এসে পৌঁছেছিল। তামিলনাড়ুতে চপার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী-সহ ১২ জন। সুলুরে বায়ুসেনার ঘাঁটি থেকে উড়ান নিয়েছিল বিপিনের কপ্টার। অবতরণের ঠিক কয়েক মিনিট আগে ক্র্যাশ করে যায় চপারটি। দুর্ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় শৌর্য চক্র বিজয়ী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং-কে। কিন্তু চিকিৎসার এক সপ্তাহ পর মৃত্যুবরণ করেন তিনিও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+