লাইভ শো চলাকালীন মুসলিম অ্যাঙ্করকে দেখে মুখ ঢাকলেন নেতা! ভিডিও হল ভাইরাল

মুসলিম খাবার পরিবেশককে বয়কটের পর এবার খবর সম্প্রচার। এখানে সম্প্রচারক মুসলিম।

মুসলিম এক খাবার পরিবেশককে বয়কটের পর সারা দেশে হইচই পড়ে গিয়েছে। এবার খবরে এক খবরের চ্যানেলের অনুষ্ঠান। এখানে সম্প্রচারক মুসলিম। সেই অন্য অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়া দক্ষিণপন্থী সংগঠন হাম হিন্দু-র প্রতিষ্ঠাতা অজয় গৌতম পুরো অনুষ্ঠান থাকলেন হাত দিয়ে মুখ ঢেকে। যার জেরে কটাক্ষ করে ক্ষোভে ফেটে পড়েছে সোশ্যাল মিডিয়া।

মুখ ঢাকলেন 'হিন্দু' নেতা

জোম্যাটো-র ঘটনা নিয়ে অনুষ্ঠানে অজয় গৌতমকে আমন্ত্রণ জানানো হয়েছিল চ্যানেল নিউজ ২৪-এর অনুষ্ঠানে। যখন তিনি জানতে পারেন, খবর সম্প্রচারক মুসলিম, সেই সময় নিজের মুখ ঢাকেন অজয় গৌতম।

সংবাদ মাধ্যমের দুঃখপ্রকাশ

এই সময় নিউজ ২৪ -এর এডিটর-ইন-চিফ অনুরাধা প্রসাদ বিষয়টি নিয়ে ভয়াবহতা প্রকাশ করেন। তিনি বলেন, সাংবাদিকতার নীতিশাস্ত্র এই ধরনের অঙ্গভঙ্গিকে কখনও জায়গা দেয় না।

ছবি ভাইরাল

এরপরেই সংবাদ মাধ্যমের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। এই ধরনের আচরণের নিন্দা করে ব্যবস্থা গ্রহণের দাবিও ওঠে।

লক্ষ্য হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠা

লক্ষ্য হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠা

অজয় গৌতম ২০১৫ সালে 'হাম হিন্দু' নামক সংগঠনের প্রতিষ্ঠা করেন। তাদের নিজেস্ব ওয়েবসাইটও রয়েছে। সেখানে ওই সংগঠনের উদ্দেশ্য বর্ণনা করা রয়েছে। রয়েছে মুসলিমদের তুষ্ট করার রাজনীতির বিরুদ্ধে তারা। তাদের একমাত্র লক্ষ্য হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা, একথাও জানিয়েছে তারা।

(ছবি সৌজন্য: নিউজ ২৪ টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+