Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে কে? বড় দাবি শিন্ডের! ফোন এল অমিত শাহের
Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে বড় জয় বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি জোটের (BJP-led Mahayuti alliance)! আগামী পাঁচ বছরের জন্য সে রাজ্যের ক্ষমতায় থাকা এই জোটকেই কার্যত বেঁছে নিয়েছে সাধারণ মানুষ। কার্যত বিপুল এই জয়ের পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে কে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি মুখ্যমন্ত্রী পদের জন্য একনাথ শিন্ডের নামও শোনা যাচ্ছে।
যদিও এই প্রেক্ষিতে একনাথ শিন্ডের দাবি, কে মুখ্যমন্ত্রী হবেন তা আলোচনার মাধ্যমে মহাজুটি চূড়ান্ত করবে। বিপুল ভোটে জয়ের পরেই বেরিয়ে নেতা-কর্মীদের সঙ্গে মিশে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। চলে মিষ্টিমুখ। তার মাঝেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন শিবসেনা নেতা।

বলেন, মহাজুটি জোটকে সংখ্যাগরিষ্ঠ দেওয়ার জন্য মহারাষ্ট্রের মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। যেভাবে এই সরকার কাজ করেছে তার প্রেক্ষিতে মানুষ ভোট দিয়েছে।
Union Home Minister Amit Shah spoke to CM Eknath Shinde and Deputy CMs Ajit Pawar and Devendra Fadnavis, and congratulated them. #MaharashtraElection2024 pic.twitter.com/R0EUt6SGbq
— ANI (@ANI) November 23, 2024
তবে মুখ্যমন্ত্রী কে হবেন সেই জল্পনা প্রসঙ্গে একনাথ শিন্ডের দাবি, মুখ্যমন্ত্রী পদ নিয়ে আলোচনা হবে। তবে আসন জয়ের পরিপেক্ষিতে কোনও আলোচনা এই বিষয়ে। মুখ্যমন্ত্রী পদ নিয়ে সবার সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ছেলেকেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন দেবেন্দ্র ফড়নবীশের মা (Devendra Fadnavi's mother)।
তাঁর কথায়, অবশ্যই দেবেন্দ্রই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন। রাজ্যের সবথেকে বড় নেতা তো ও। ২৪ ঘন্টা কাজ করেছে। আর সেই কারণেই এই ফল বলে জানিয়েছেন সরিতা ফড়নবীশ ( Sarita Fadnavis)। অন্যদিকে মহারাষ্ট্রের ফল স্পষ্ট হতেই মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে ফোন করেন অমিত শাহ। দুজনের সঙ্গেই আলাদা ভাবে দীর্ঘক্ষণ কথা হয়। তবে কি কথা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে দুজনকেই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদীর ডেপুটি।
বলে রাখা প্রয়োজন, গত পাঁচ বছরে একাধিক রাজনৈতিক চড়াও-উতরাও দেখেছেন মহারাষ্ট্রের মানুষ। প্রথম বিজেপির সঙ্গে উদ্ধব ঠাকরের জোট ভেঙে যাওয়া এবং সরকারের আড়াই বছরের মাথায় মহাবিকাশ আঘাড়ি জোট। একনাথ শিন্ডের বিদ্রোহের কারণে কার্যত তছনছ হয়ে যায় উদ্ধব শিবির।
#WATCH | Nagpur | As Mahayuti is set to form govt in Maharashtra, Deputy CM & BJP leader Devendra Fadnavi's mother, Sarita Fadnavis says, "Of course, he will become the CM...It is a big day as my son has become a big leader in the state. He was working hard at all 24 hours..." pic.twitter.com/DontYWe6Hk
— ANI (@ANI) November 23, 2024
কংগ্রেস-এনসিপি জোট সরকার ভেঙে যায়। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে। পরে বিজেপিকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেন একনাথ শিন্ড।এই অবস্থায় এই নির্বাচন বিজেপির কাছে ছিল বড় লড়াই। আর সেই লড়াই'য়ে স্বস্তির জয়।












Click it and Unblock the Notifications