কর্পোরেট করে বিরাট ছাড়, অর্থনীতিতে চাঙ্গা করতে বড় পদক্ষেপের ঘোষণা নির্মলা সীতারমনের
কর্পোরেট করে বিরাট ছাড়ের প্রস্তাবের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের।
কর্পোরেট করে বিরাট ছাড়ের প্রস্তাবের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। দেশীয় সংস্থা ও স্থানীয় উৎপাদনকারী সংস্থাগুলির জন্য এই ছাড়ের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, সবমিলিয়ে মোট ১.৪৫ লক্ষ কোটি টাকা প্রতি বছর রাজকোষ থেকে ব্যয় হবে অথবা ঘুরিয়ে বললে সরকারের খাতায় জমা হবে না।

কোনও দেশীয় সংস্থা এই সুবিধা না নিতে চাইলে ২২ শতাংশ হারে কর দিতে হবে। গোয়ায় প্রেস কনফারেন্স করে এই ঘোষণা করেছেন তিনি।
এই ঘোষণার পরই এদিন প্রথমে সেনসেক্স ৯০০ পয়েন্ট বেড়ে যায়। পরে তা বাড়তে বাড়তে ১৬০০ পয়েন্ট পার করে গিয়েছে। বর্তমানে তা ৩৭,৭০৯ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। দিনের শেষে কী অবস্থা থাকে সেটাই দেখার।
অন্যদিকে নিফটিও ২৫৪ পয়েন্ট বেড়েছে বলে খবর। টাকার দামও মার্কিন ডলারের তুলনায় ৬৬ পয়সা কমে দাঁড়িয়েছে ৭০.৬৮ টাকায়।
করের হেরফের করতে জিএসটি কাউন্সিল আলোচনায় বসেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে। তারপরই এই কর ছাড়ের ঘোষণা হয়েছে।












Click it and Unblock the Notifications