Ram Mandir: রামলালার বহুমূল্য মন্দিরের জন্য রুপোর ঝাঁটা পাঠালেন ভক্ত, জানেন তার ওজন কত?
প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। তারপর থেকে অযোধ্যায় যেন পুণ্যার্থীদের ঢল েনমেছে। ৫৫০ বছরের প্রতিক্ষার অবসান। সকলেই চাইছেন এক ঝলক রামলালাকে দর্শন করে আসতে। দর্শনের সঙ্গে সঙ্গে আসছে উপহারও। মধ্যপ্রদেশ থেকে রামলালার মন্দিরের জন্য এসেছে বিশেষ উপহার।
এবার প্রায় ২ কেজি ওজের একটি রুপোর ঝাঁটা উপহার এসেছে মন্দিরে। যাতে রয়েথে ১০৮টি রুপোর কাঠি। নিখুঁত শৈল্পীক কারুকার্যে তৈরি করা হয়েছে ঝাঁটাটি। হাতলের জায়গা রয়েছে দেবী লক্ষ্মীর ছোট্ট একটা মূর্তি। মোট ১১ দিন সময় লেগেছে এই রুপোর ঝাঁটাটি তৈরি করতে।

মধ্যপ্রদেশের যে ভক্ত এই রুপোর ঝাঁটাতি তৈরি করে পাঠিয়েেছন তিিন অনুরোধ করেছেন মন্দির ট্রাস্টকে যেন এই ঝাঁটা দিয়ে প্রতিদিন রামলালার মন্দিরের গর্ভগৃহ পরিষ্কার করা হয়। মধ্য প্রদেশের অখিল ভারতীয় মার্গ সমাজ এই রুপোর ঝাঁটাটি তৈরি করেছে। এই সংগঠনের সদস্য মাধুকর রাও দাভারে এই ঝাঁটাটি তৈরি করেছেন।
ঝাঁটাটি উপহার দিয়ে তিনি লিখেছেন, দীপাবলিতে ঝাঁটা পুজো করার প্রথা প্রচলিত রয়েছে আমাদের ধর্মে। ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন গোটা দেশে অকাল দীপাবলি উদযাপন করা হয়েছে। সেকারণে ঝাঁটা পুজো করা জরুরি। রামলালার জন্য গোটা দেশ থেকে অসংখ্য উপহার এসেছে। তার নতুন সংযোজন এই রুপোর ঝাঁটা।
সোনার মুকুট যেিট পরানো হয়েছে রাম লালাকে সেটি তৈরি করেছেন গুজরাতের সুরাতের এক স্বর্ণ ব্যবসায়ী। ১০৮ কেজি সোনা দিয়ে সেই মুকুট ৈতরি করা হয়েছে। তারে হিরে ছাড়াও রয়েছে রুবি এবং একাধিক বহুমূল্য ধাতু। রাম মন্দিরের আদলে গড়া নেকলেশ এসেছে উপহার। ১২৬৫ কেজির লাড্ডুও এসেছে রামলালার জন্য। রাম মন্দিরের ডিজাইন করা সিল্কের বিছানা এরকম অসংখ্য জিনিস উপহার হিসেবে এসেছে মন্দিরে।
৩০০০-বেশি উপহার এখনও পর্যন্ত রামলালার জন্য এসেছে অযোধ্যায়। তাতে সোার গয়না থেকে শুরু করে লাড্ডু, েদশি ঘি, জুতো, পোশাক, ফলমূল, ড্রাই ফ্রুটস এরকম একাধিক সামগ্রি এসেছে রামলালার জন্য উপহার। সীতার দেশ থেকেও এসেছে উপহার।












Click it and Unblock the Notifications