উৎসবের মরশুমে ফের প্রতারণার ফাঁদ, ভুলেও ডায়াল করবেন না *401*
এক উৎসবের শেষ হতে না হতেই আরেক উৎসবের দিন এগিয়ে আসছে। দীপাবলির জন্য সাজতে শুরু করেছে গোটো দেশ। আলোর উৎসবের আড়ালে শুরু হয়ে গিয়েছে প্রচারণার জাল। পার্সেল ডেলিভারি নিয়ে চলছে বড় প্রতারণা চক্র। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে।
দীপাবলির আগে অনেকেই অনলাইনে শপিং করেন। আর সেই অনলাইনে শপিংয়ের সময় পার্সেল ডেলিভারি নিয়ে চলছে প্রচারণা চক্র। প্রতারকরা একেবারে পরিকল্পিত ভাবে ফাঁদ পেতেছে। এঅনলাইনে অর্ডার করেছেন এমন কোনও গ্রাহকের কাছে একটি ফোনে আসছে। তাতে বলা হচ্ছে ডেলিভারি বয়কে ফোন করে পার্সেল নিন নইলে আপনার পার্সেল ফেরত চলে যাবে।

ডেলিভারি বয়ের নাম এবং ফোন নম্বর দিয়ে গ্রাহককে বলা হয় এই নম্বরে ফোন করার আগে স্টার ৪০১ দিয়ে তারপরে ডেলিভারি বয়ের ফোন নম্বরে ফোন করতে হবে। কোম্পািনর একটা এক্সটেনশন কোড বলে গ্রাহককে জানানো হয়। আসলে এটা একটা প্রতারণার ছক।
কারণ স্টার ৪০১ দিয়ে কোনও ফোন নম্বরের আগে বসে ডায়াল করলে আপনার ফোনের যাবতিয় মেসেজ ওটিপি সব সেই নম্বরে ফরওয়ার্ড হয়ে যাবে। অর্থাৎ প্রতারকের কাছে আপনার ব্যাঙ্ক ট্রানজাকশনের সব ওটিপি চলে যাবে। আর সেই ওটিপি হাতে পেলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিতে পারবে তারা।
This news item has appeared in India Today as well..
— AstroCounselKK🇮🇳 (@AstroCounselKK) October 31, 2023
MUST WATCH & Share Max for welfare of all .
Extreme CAUTION ⚠️ 😳 pic.twitter.com/biPFBpIY1v
আপনি বুঝতেও পারবেন না কীভাবে টাকা চলে গেল। কাউকে ওটিপি না জানিয়ে কীভাবে প্রতারকরা সব জেনে যাচ্ছে। আসলে এই স্টার ৪০১ নম্বর দিয়ে যে আপনি কোনও ডেলিভারি বয়কে ফোন করেছিলেন সেটা বুঝতে বুঝতে অনেকটা দেরি হয়ে যাবে। কাজেই এবার কোনও অর্ডারের পার্সেল নেওয়ার থাকলে এরকম ফোন এলে সাবধান।












Click it and Unblock the Notifications