মহারাষ্ট্রের সুগার মিলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা! উদ্ধার ৩৫, আরও আটকে থাকার শঙ্কা
চিনির কারখানায় লাগা অগ্নিকান্ডের সময়ে ৭০ থেকে ৮০ জন শ্রমিক কাজ করছিল বলে দাবি স্থানীয় মানুষজন। ফলে যত সময় গড়াচ্ছে তত উদ্বেগ চিন্তা বাড়ছে। যদিও গোটা পরিস্থিতিকে মাথায় রেখে আগুন নেভাচ্ছে দমকল।
মহারাষ্ট্রের একটি সুগার মিলে বিধ্বংসী আগুন! আহমেদনগরের শিবগাঁও এলাকার একটি সুগার মিলে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আশঙ্কা করা হচ্ছে মিলের মধ্যে অন্তত ৭০ থেকে ৮০ লোক আটকে আছে। যদিও ইতিমধ্যে জখম অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে আগুন নেভানোর কাজে অন্তত দমকলের ১৫ টি ইঞ্জিন কাজ করছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা টিম। তৈরি রাখা হয়েছে একাধিক অ্যাম্বুলেস। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। গোটা এলাকা ঘিরে রয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
জানা যাচ্ছে, ওই সুগার মিলে ইথানলের ট্যাঙ্কে প্রথমে জোরাল একটি বিস্ফোরণ হয়। আর এরপরেই বিধ্বংসী আগুন ধরে যায়। আগুনের তীব্রতা এতটাই যে অনেক দূর থেকে সেটি দেখা যাচ্ছে। শুধু তাই নয়, কালো ধোঁয়াতে চারপাশ ঢেকে গিয়েছে। পুলিশ জানাচ্ছে, ঘটনার সময় ওই সুগার মিলে একাধিক শ্রমিক কাজ করছিল। ফলে বড়সড় দুর্ঘটনার একটা আশঙ্কা করা হচ্ছে।
যদিও ঘটনার পরেই ৩০ থেকে ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। তবে আরও বেশ কয়েকজন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা। যদিও সমস্ত পরিস্থিতির জন্যে সবকিছু প্রস্তুত রাখা হয়েছে বলে দাবি পুলিশের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications