Pakistan Karachi Fire: পাকিস্তানের শপিং মলে বিধ্বংসী আগুন, মৃত ১১, আটকে বহু

Pakistan Karachi Fire: শপিং মলে বিধ্বংসী আগুনে মর্মান্তিক মৃত্যু ১১ জনের। শনিবার সকালে পাকিস্তানের করাচির (Karachi) রশিদ মিনহাস রোডে (Rashid Minhas Road) আরজে মলে (RJ shopping mall) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর তাতে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

শুধু তাই নয়, ওই শপিং মলের মধ্যে এখনও বহু মানুষ আটকে (Pakistan Karachi Fire) আছে বলেই খবর। যদিও যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করা হচ্ছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে ওই শপিং মলে আটকে থাকা সাধারণ মানুষকেও উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে খবর। গোটা এলাকা স্থানীয় প্রশাসনের তরফে ঘিরে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

Pakistan Karachi Fire

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, করাচির আরজে (RJ shopping mall) শপিং মলে হঠাত করেই আগুন লেগে যায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ। সকালে এই ঘটনা হওয়ায় সেই সময় মলের মধ্যে বহু মানুষ ছিল বলে দাবি দমকল কর্মীরা। এখনও পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষকে অভিশপ্ত ওই মল থেকে উদ্ধার করা হয়েছে বলে দাবি স্থানীয় সংবাদমাধ্যমের। আরও বহু মানুষ আটকে আছে বলেই দাবি।

এমনকি উদ্ধার করা হয়েছে এমন অনেকেইন জানিয়েছেন, অগ্নিকান্ডের সময় বহু মানুষ আটকে পড়েন শপিং মলের মধ্যে। তাঁদের অবস্থা কি এখনও স্পষ্ট নয়। অন্যদিকে শপিং মলের অগ্নিকান্ডের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। যাদের মধ্যে একাধিকের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।

ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। তবে কীভাবে এত বড় আগুন লাগল তা এখনও জানা যায়নি। শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলেই খবর। করাচির মেয়র সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, উদ্ধারকারী দল কাজ করছে। খুব শীঘ্রই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কে বহু মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+