Strong Dust Storms: ধুলো ঝড়ে ঢাকল চারপাশ, সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া! ঘুরিয়ে দেওয়া হল একাধিক বিমান, মৃত এক

Strong Dust Storms in Delhi: দিল্লির আবওয়ায় হঠাত বড় পরিবর্তন। ভয়ঙ্কর ধুলো ঝড়ে বিপর্যস্ত গোটা রাজ্য। শুধু ধুলো ঝড়ই নয়, প্রবল বেগে বইতে থাকে ঝোড়ো হাওয়া। এর প্রভাব পড়ে দিল্লির বিমান চলাচলে। যা খবর, এখনও পর্যন্ত ১৫ টি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। একাধিক বিমান নির্ধারিত সময়ের অনেক পড়ে দিল্লি বিমানবন্দর থেকে টেকওফ করে বলেও জানা যাচ্ছে। যার ফলে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে।

অন্যদিকে প্রবল ঝোড়ো হাওয়ার (Strong Dust Storms in Delhi) ফলে আইটি এলাকায় রাস্তার মাঝখানে হঠাত করেই একটি বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। এর ফলে দীর্ঘ যানজট তৈরি হয় ওই রাস্তায়। ব্যাপক ভাবে যান চলাচল ব্যাহত হয়।

Strong Dust Storms in Delhi

শুধু তাই নয়, দিল্লির সরাই রোহিলা এলাকায় ধুলোঝড়ের (Strong Dust Storms in Delhi) কারণে একাধিক গাছ উপড়ে পড়ে। একেবারে একাধিক গড়ির উপরে তা পড়ে বলে দাবি। যার ফলে একাধিক গাড়ি ব্যাপক ভাবে ক্ষতি হয়। অন্যদিকে দেওয়াল ধসে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে বলেও জানা যাচ্ছে। যার ফলে তিব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে।

Strong Dust Storms in Delhi: জারি অ্যালার্ট

আগেই মৌসম ভবনের তরফে রাজধানী দিল্লি সহ একাধিক এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Strong Dust Storms in Delhi) দেওয়া হয়। একই সঙ্গে ধুলোঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সে রাজ্যে ঝড় বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। সেজন্য বেশ কয়েকটি জায়গায় হলুদ সতর্কতাও দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে গরম বাড়ছিল রাজধানীতে। এমনকী সপ্তাহের শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়। যা এই মরশুমের রেকর্ড গরম ছিল। এই অবস্থায় হাওয়া অফিসের পূর্বাভাস কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। তবে এই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হবে না বলেও পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+