বিপুল খনিজের সন্ধান, ভূস্বর্গে মিলল লিথিয়ামের হদিশ
বিপুল পরিমান খনিজের হদিশ মিলল কাশ্মীরে
৫.৯ মিলিয়ন টন লিথিয়ামের হদিশ মিলল কাশ্মীরে। জিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া জানিয়েছে টন টন লিথিয়াম লুকিয়ে রয়েছে কাশ্মীরের গর্ভে। কাশ্মীরের রেসি জেলায় তার হদিশ পাওয়া গিয়েছে। রেসি জেলার সালা হেইমা জেলায় এই টন টন লিথিয়ামের হদিশ পাওয়া গিয়েছে। খনিজ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এত বিপুল পরিমান লিথিয়ামের হদিশ এর আগে পাওয়া যায়নি।

থনিজ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ৫১ মিনারেল ব্লক লিথিয়াম এবং সোনা রয়েছে ভূস্বর্গে। এখনও পর্যন্ত দেশের খুব কম সংখ্যক দেশেই এই খনিজ পাওয়া যায়। ব্যাটারি তৈরিতে কাজে দেন এই লিথিয়াম। দেশের ১১টি রাজ্যে পাওয়া যায় লিথিয়াম। তারমধ্যে জম্মু ও কাশ্মীর ছাড়াও রয়েছে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাত, ঝাড়খণ্ড, কর্নাটক, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা।
জিএসআইয়ের চিহ্নিত করণের পরেই সেখানে খননকাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে। মূল্যবান খনিজের সন্ধানে দেশের ১১৫ জায়গায় প্রকল্প চালাচ্ছে জিএসআই। এদিকে একাধিক খনির বেসরকারি করণের প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। করোনা কালেই দেশের অর্থনীতিকে সচল রাখতে একাধিক খনির বেসরকারিকরণ করেছে মোদী সরকার। তারই প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা।












Click it and Unblock the Notifications