গোপালপুর থেকে ৭২০ কিলোমিটার দূরে 'হুদহুদ', আছড়ে পড়বে রবিবারই

'হুদহুদ' নিয়ে এখন সবাই ভয়ে কাঁটা। বিশেষত অন্ধ্রপ্রদেশ-ওডিশা। তাই ঝড়ের গতিপ্রকৃতি নিয়ে ঘনঘন বুলেটিন জারি করছে আবহাওয়া দফতর। প্রসঙ্গত, 'হুদহুদ' এখন তীব্র ঘূর্ণিঝড়ে (সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) পরিণত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তা অতীব তীব্র ঘূর্ণিঝড়ে (সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) পরিণত হবে। রবিবার দুপুর অথবা বিকেলে বিশাখাপটনম ও গোপালপুরের মাঝামাঝি জায়গায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার বেগে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি।
আরও পড়ুন: ১৫৫ কিলোমিটার বেগে আঘাত করবে 'হুদহুদ', দাবি হাওয়া অফিসের
আরও পড়ুন: বাইরে অঝোরে ঝরছে বৃষ্টি, আমার চোখ বেয়ে নেমে আসছে জলের ধারা
আরও পড়ুন: এক নজরে 'ঝোড়ো' পরিভাষা
আরও পড়ুন: হুড়হুড়িয়ে আসছে 'হুদহুদ', ঘনাচ্ছে দুর্যোগের শঙ্কা
ইতিমধ্যে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। যাঁরা পুরী, গোপালপুর, বিশাখাপটনম বেড়াতে গিয়েছেন বা যাবেন, তাঁদের ঝড়ের সময় হোটেলে থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। কোনওভাবেই সমুদ্রের কাছে যাওয়া যাবে না। কারণ বাতাসের ধাক্কায় প্রবল জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
'হুদহুদ'-এর মোকাবিলায় ওডিশায় প্রস্তুতি এখন চরমে। গতকালই সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি আশ্বাস দিয়েছেন, বিপর্যয় মোকাবিলায় সরকার প্রস্তুত আছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications