পঞ্জাবে বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৩! সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি
পঞ্জাবে বিস্ফোরণে কমপক্ষে মৃত ৩। এই বিস্ফোরণে আহতের সংখ্যা আট বলে জানা গিয়েছে। অমৃতসরের রাজাসাংসী গ্রামে নিরাঙ্কারি ভবনের সামনে এই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে।
পঞ্জাবে বিস্ফোরণে কমপক্ষে মৃত ৩। এই বিস্ফোরণে আহতের সংখ্যা আট বলে জানা গিয়েছে। অমৃতসরের রাজাসাংসী গ্রামে নিরাঙ্কারি ভবনের সামনে এই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। অসমর্থিত সূত্রের খবর, দুই বাইকে সওয়ার দুই ব্যক্তি বিস্ফোরক ছুড়ে দেন। ওই সন্দেহজনক দুই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ডেপুটি কমিশনার কমলদীপ সিং সাংলা জানিয়েছেন, একটি ধর্মীয় সংগঠনের অফিসের সামনে বিস্ফোরণটি হয়। ঘটনায় ৩ জনের মৃত্যু এবং বহু লোকের আহত হওয়ার কথা জানিয়েছেন তিনি।
Spot visuals: Several injured in a blast at Nirankari Bhawan in Amritsar's Rajasansi village. More details awaited. #Punjab pic.twitter.com/Fzk0FW4725
— ANI (@ANI) November 18, 2018












Click it and Unblock the Notifications