বেরল ব্যর্থতা, বকেয়া বিরোধ মেটাতে জেএনইউ-এর উপাচার্যকে নির্দেশ মোদী সরকারের
বেরল উপাচার্যের ব্যর্থতা, বকেয়া বিরোধ মেটাতে জেএনইউ-এর উপাচার্যকে নির্দেশ মোদী সরকারের
ছাত্রছাত্রীদের সঙ্গে বিরোধ মিটিয়ে নিতে জেএনইউ-এর উপাচার্যকে কার্যত নির্দেশ দিল মানব সম্পদ উন্নয়নমন্ত্রক। উপাচার্য জগদীশ কুমার মামিডালাকে নির্দেশ দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একাংশের ছাত্রছাত্রীদের মধ্যে বকেয় যেসব বিরোধ রয়েছে তা মিটিয়ে ফেলতে। গত রবিবার ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা হামলা চানায়। যার জেরে ছাত্র সংসদের সভানেত্রি ঐশী ঘোষ এবং এক অধ্যাপিকা-সহ ১৮ জন আহত হন।

উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ ঘিরে জল্পনা
গত ডিসেম্বরে মানব সম্পদ উন্নয়নমন্ত্রক জানিয়েছিল ছাত্রছাত্রীদের পরিষেবা এবং ইউটিলিটি চার্জ তুলে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত সম্পর্কে উপাচার্য কিছুই জানাননি বলে অভিযোগ উঠেছে।

উপাচার্যকে মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে
সূত্রের খবর অনুযায়ী, উপাচার্যকে মৌখিকভাবে সতর্ক করেছে মানব সম্পদ উন্নয়নমন্ত্রক। বৈঠকে মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, পরিষেবা এবং ইউটিলিটি চার্জ দেবে ইউজিসি। অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়গুলি ছাত্রছাত্রী এবং মিডিয়াকে না জানানোয় একশ্রেণির ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে বিরোধ তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধি নিয়ে আন্দোলনের জেরে মানব সম্পদ উন্নয়নমন্ত্রক গতমাসেই হস্তক্ষেপ করে এবং তিনসদস্যের কমিটি গঠন করে। ১১ ডিসেম্বর সিদ্ধান্ত নেওয়া হলেও তা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছয়নি।

বৃহস্পতিবারের বৈঠকের পরেই নির্দেশিকা জারি
বৃহস্পতিবার বিষয়টি নিয়ে বৈঠকের পরেই পরিষেবা এবং ইউটিলিটি চার্জ তুলে নেওয়া নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।

মুরলি মনোহর যোশীর দাবির পরে বাড়ে চাপ
বর্ষীয়ান বিজেপি নেতা মুরলিমনোহর যোশী জেএনইউ-এর উপাচার্যের পদত্যাগ দাবি করার পর থেকেই উপাচার্য এবং মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের ওপর চাপ বাড়তে থাকে। বিক্ষোভ এবং ক্যাম্পাসে হিংসার জেরেই তিনি উপাচার্যের পদত্যাগ দাবি করেছিলেন।












Click it and Unblock the Notifications