কবে হবে জয়েন্ট মেন ও নিট পরীক্ষা, ৫ মে মন্ত্রী ঘোষণা করতে পারেন দিন
কবে হবে জয়েন্ট মেন ও নিট পরীক্ষা, ৫ মে মন্ত্রী ঘোষণা করতে পারেন দিন
করোনা ভাইরাস লকডাউনের মধ্যেই জয়েন্ট এন্ট্রান্সের মেন পরীক্ষা ও নিট পরীক্ষার দিন ঘোষণা করা হতে পারে। ৫ মে মানব সম্পদ উন্নয়নমন্ত্র মন্ত্রী রমেশ পোখড়িয়াল নিশাঙ্ক এই দিন ঘোষণা করতে পারেন বলে জানা গিয়েছে।

এর আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ২০২০-র জয়েন্ট মেন পরীক্ষার দিন পিছিয়ে দেয়। ৫,৭,৮ এবং ১১ এপ্রিল যে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা হবে মে-র শেষ সপ্তাহে। অন্যদিকে নিটের যে পরীক্ষা ৩ মে হওয়ার কথা ছিল, তাও করোনা মহামারীজনিত লকডাউনের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। তারা নির্দিষ্ট করে কোনও তারিখের কথা না জানালেও, ইঙ্গিত দেওয়া হয়েছিল তা হতে পারে জুনের শেষ সপ্তাহে।












Click it and Unblock the Notifications