পরীক্ষা নির্দেশিকা পরিবর্তন করার পথে ইউজিসি! নতুন সেশন শুরু হতে পারে অক্টোবরে
দেশ জুড়ে করোনা সংক্রমণ দ্রুতগতিতে ছড়াচ্ছে। সেই কারণে দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চূড়ান্ত বর্ষের পরীক্ষা স্থগিত করে দেওয়া হতে পারে। এমনটাই খবর সরকারি সূত্রে।
দেশ জুড়ে করোনা সংক্রমণ দ্রুতগতিতে ছড়াচ্ছে। সেই কারণে দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চূড়ান্ত বর্ষের পরীক্ষা স্থগিত করে দেওয়া হতে পারে। এমনটাই খবর সরকারি সূত্রে। ইউজিসির তরফে পরীক্ষা এবং অ্যাকাডেমিক ক্যালেন্ডারের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটিকে বিষয়টি পর্যালোচনা করে নির্দেশিকা সংশোধনের পর রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউজিসির নির্দেশিকা সংশোধনের সম্ভাবনা
বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে ইউজিসির নির্দেশিকা সংশোধনের সম্ভাবনা দেখা দিয়েছে। সেখানে ইন্টারনাল অ্যাসেমেন্ট এবং আগেকার সেমেস্টারের ফলের ওপর ভিত্তি করে ছাত্রছাত্রীদের এইবছরের রেজাল্ট তৈরি করা হতে পারে জানা গিয়েছে।

নতুন সেশন শুরু হতে পারে অক্টোবরে
সরকারি সূত্রে খবর কলেজের নতুন সেশন শুরু হতে পারে অক্টোবরে।

মানব সম্পদ উন্নয়নমন্ত্রীর চিঠি
উদ্ভুত পরিস্থিতিতে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে ইউজিসিকে একটি চিঠি দেওয়া হয়, তাদের নির্দেশিকা সংশোধনের ব্যাপারে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী টুইট করে জানিয়েছেন, তিনি ইউজিসিকে যত তাড়াতাড়ি সম্ভব নির্দেশিকা পরিবর্তন করা নিয়ে চিঠি দিয়েছেন। বিষয়গুলির মধ্যে রয়েছে বছরের শেষ সেমেস্টারের পরীক্ষা এবং অ্যাকাডেমিক ক্যালেন্ডার নিয়ে।

দেশের শিক্ষা কেন্দ্রগুলি বন্ধ ১৬ মার্চ থেকে
দেশের বিশ্ববিদ্যালয় এবং স্কুলগুলি বন্ধ রয়েছে ১৬ মার্চ থেকে। এরপরেই ২৪ মার্চ থেকে দেশব্যাপী লকডাউন শুরু হয়ে যায়। বর্তমান সংকট পরিস্থিতিতে অনেক রাজ্যই তাদের বোর্ড পরীক্ষা বাতিল করে দিয়েছে।












Click it and Unblock the Notifications