Vande Bharat Express: বন্ধ এসি, অন্ধকারে ডুবে গোটা ট্রেন! 'মাঝ রাস্তায়' হাওড়া-রাঁচি সেমি বুলেটের একী অবস্থা?

Howrah-Ranchi Vande Bharat Express: বিকল প্যান্টোগ্রাফ, থমকে গেল হাওড়া-রাঁচি বন্দেভারত এক্সপ্রেস। যার ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়লেন যাত্রীরা। শুক্রবার দুপুর ২ টো বেজে ৩৫ মিনিটে হাওড়া থেকে এই ট্রেন ছাড়ে। কিছুটা পড়েই বাঙালবাবু ব্রিজের কাছে রাঁচিগামী বন্দেভারত এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ বিকল হয় যায় বলে জানা যায়। এতে পুরো ট্রেনের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। কার্যত অন্ধকারে সম্পূর্ণ ডুবে যায় ট্রেনটি।

বন্ধ হয়ে এসি আলো। কার্যত চরম দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা। শুধু তাই নয়, গরমে এসি বন্ধ হয়ে যাওয়াতে ট্রেনের (Howrah-Ranchi Vande Bharat Express) মধ্যে একেবারে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়। অনেক যাত্রী বিপদ ভুলে কার্যত লাইনের উপরেই নেমে দাঁড়ান। অন্যদিকে ঘটনার খবর পেয়েই রেলের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

Howrah-Ranchi Vande Bharat Express

কীভাবে প্যান্টোগ্রাফ বিকল হয়ে গেল তা খতিয়ে দেখেন। শুধু তাই নয়, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সেটিকে মেরামতির কাজও শুরু করেন আধিকারিকরা। আর তা করতেও বেশ কয়েক ঘণ্টা কেটে যায়। শেষমেশ বিকেল সাড়ে ৪টা নাগাদ প্যান্টোগ্রাফ মেরামতির শেষে ট্রেনটি ফের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। প্রকাশ্যে রেলের উপর ক্ষোভ উগরে দেন যাত্রীরা।

তাঁদের দাবি, দেশের সবথেকে আধুনিক ট্রেন বলে ঢালাও প্রচার করে মোদী সরকার। কিন্ত্যিউ সেই ট্রেনের কোনও রক্ষণাবেক্ষণই নেই বলে অভিযোগ। আর সেই কারণেই 'মাঝ রাস্তায়' এভাবে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হল বলেও দাবি। যদিও এই বিষয়ে রেলের তএরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে ফের একবার প্রশ্নের মুখে রেলের যাত্রী সাছন্দ্য। এই ঘটনায় সামইয়িক ভাবে কিছুটা রেল পরিষেবা ব্যহত হয় বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+