Vande Bharat Train: বাংলা সহ ৯টি বন্দে ভারতের উদ্বোধন করবেন মোদী, ছুটবে গেরুয়া সেমি বুলেটও

Vande Bharat Train: ভারতীয় রেলের ইতিহাসে আরও এক রেকর্ড! দেশের বিভিন্ন প্রান্ত থেকে একসঙ্গে ৯টি সেমি বুলেটের পরিষেবা শুরু হচ্ছে। আর তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল রবিবার ভার্চুয়ালের মাধ্যমেই একসঙ্গে ৯টি বন্দে ভারতের (New Vande Bharat Train) উদ্বোধন করবেন তিনি।

ফলে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি চলছে। দফসায় দফায় চলছে ট্রায়াল রানও। অন্তত শেষ মুহূর্তে যাতে কোনও সমস্যা না হয়।

Vande Bharat Train:

  • Vande Bharat Train: কতগুলি রুটে শুরু হবে

একসঙ্গে দেশের ৯টি রুটে শুরু হবে বন্দে ভারতের পরিষেবা (New Vande Bharat Train) । যার মধ্যে রয়েছে তিরুনেলভেলি-চেন্নাই রুট। মঙ্গলবার ছাড়া সপ্তাহে ছয়দিন চলবে এই ট্রেন। এছাড়াও ওডিশাও আরও একটি বন্দে ভারত পেতে চলেছে। যেটি রাউরকেল্লা এবং পুরীর মধ্যে চলবে। এই ট্রেন প্রায় ৫০৫ কিলোমিটার দূরত্ব মাত্র ৭ ঘণ্টা ৪৫ মিনিটে যাত্রা করবে। এর ফলে অনেকটাই পর্যটক বাড়বে পুরীতে।

  • Vande Bharat Train: দীর্ঘদিনের দাবি ছিল

হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর মধ্যেও নয়া বন্দে ভারতের (New Vande Bharat Train) উদ্বোধন হবে রবিবার। এই ট্রেন ৬১০ কিলোমিটার সফর মোট ৮ ঘণ্টা ৫ মিনিটে করবে। তিরুনেলভেলি-চেন্নাই রুট ছাড়াও চেন্নাই থেকে বিজয়ওয়াড়া রুটের মধ্যে নতুন বন্দে ভারত ট্রেনও চালু হবে। এই ট্রেনটি মাত্র ৬ ঘণ্টা ৪০ মিনিটে চেন্নাই এবং বিজয়ওয়াড়ার মধ্যে যাত্রা করবে। দীর্ঘদিন ধরে এই রুটে একটি বন্দে ভারতের দাবি ছিল।

Vande Bharat Train: বড় প্রাপ্তি বাংলার

বড় প্রাপ্তি বাংলার জন্যে দুটি বন্দে ভারত (New Vande Bharat Train) পাবে বাংলা। একটি হাওড়া-রাঁচি এবং আরেকটি পাটনা-হাওড়া। দুটোই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। এই দুটি ট্রেন পুরুলিয়া, আসানসোল এবং দুর্গাপুরেও দাঁড়াবে। এমনটাই জানা যাচ্ছে।

রাজস্থানও একটি সেমি বুলেট পাচ্ছে বলে জানা যাচ্ছে। যেটি কিনা উদয়পুর থেকে আজমেড় হয়ে জয়পুরের চলাচল করবে। অন্যদিকে কাসারগোদ-তিরুবনন্তপুরম রুটেও আরেকটি বন্দে ভারত ট্রেন চলবে। এর পাশাপাশি জামনগর-আমেদাবাদের মধ্যে বন্দে ভারত ট্রেনও চালু হতে চলেছে।

Vande Bharat Train: ছুটবে গেরুয়া ট্রেন

তবে ৯টি বন্দে ভারতের মধ্যে এবারই প্রথম রেলের (New Vande Bharat Train) ট্র্যাকে ছুটবে গেরুয়া বন্দে ভারত। শুধু তাই নয়, আগের সেমি বুলেটের থেকে এই রেকগুলি আরও আধুনিক। ২৫ টি পরিবর্তন থাকছে নয়া এই ট্রেনগুলিতে। এই বিষয়ে আরও জানতে এই লিঙ্কে- Vande Bharat Train ক্লিক করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+