সাড়ে ছটাতেই পুরীর পথে 'রওনা' বন্দেভারত এক্সপ্রেসের! সাক্ষী থাকতে ভিড় হাওড়ায়

আরও দ্রুত পুরী যাত্রা! মাত্র ৬ ঘন্টাতেই হাওড়া থেকে পুরী যাত্রা সম্ভব হতে চলেছে। শুক্রবার সকালেই হাওড়া পুরী রুটে প্রথম ট্রায়াল রান সম্পূর্ণ হল বন্দে ভারত এক্সপ্রেসের। গত কয়েকদিন ধরেই এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে পারে বলে জল্পনা ছিল। অবশেষে সেই জল্পনা সত্যি হতে চলেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ হাওড়া স্টেশন থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। যদিও আগে থেকেই হাওড়া থেকে বন্দেভারত এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু হবে বলে জানানো হয়। সেই মতো হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় ভারতের প্রথম সেমি বুলেট ট্রেনটি।

সাড়ে ছটা বাজতেই পুরীর পথে রওনা বন্দেভারত এক্সপ্রেসের!

জানা গিয়েছে, ট্রায়াল রানের পর এই ট্রেনটি পুরী পৌঁছাবে দুপুর ১২.৩৫ মিনিটে। এবং পুরী থেকে দুপুর ১.৫০ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং রাত ৮.৩০ মিনিটে হাওড়ায় ফিরে আসবে। প্রায় ৫০০ কিলোমিটারের যাত্রা পথে বেশ কিছু স্টেশনে দু মিনিট করে থামবে বন্দেভারত।

সেই তালিকায় প্রথমেই রয়েছে খড়গপুর। শুক্রবারের প্রথম পরীক্ষামূলক যাত্রার পর রবিবার ৩০শে এপ্রিল হাওড়া-পুরী- রুটে দ্বিতীয়বার পরীক্ষামূলক যাত্রা করবে বন্দে ভারত। দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর বন্দে ভারতের সফল পরীক্ষামূলক যাত্রার পর খুব শীঘ্রই যাত্রীদের জন্য এই রুটে পরিষেবা চালু করে দেওয়া হবে। তবে এখনও অবধি বাণিজ্যিক পরিষেবা চালু হওয়ার নির্দিষ্ট কোনও দিন স্থির করা হয়নি।

তবে আগামী মাস অর্থাৎ মে' মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে হাওড়া-পুরী রুটে বন্দেভারত ছুটতে পারে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় দ্বিতীয় বন্দেভারত ট্রেনটি উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। তবে পুরী না হাওড়া থেকে ট্রেনটির উদ্বোধন হবে তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে।

দ্বিতীয় বন্দেভারতের উদ্বোধন করবেন মোদী

অন্যদিকে সপ্তাহে তিনদিন হাওড়া-পুরী রুটে বন্দেভারত ছুটবে বলে জানা গিয়েছে। চলবে শুক্রবার-শনিবার এবং সোমবার। তবে এখনও চূড়ান্ত ভাড়া নির্ধারিত হয়নি বলেও জানা গিয়েছে। রেল আধিকারিকরা মনে করছেন, সামনেই রথ। বহু মানুষ বাংলা থেকে এই সময়ে পুরী যান। বন্দেভার‍ত চালু হয়ে গেলে অনেকটাই সুবিধা হবে যাত্রীদের। পাশাপাশি যাত্রীও আরও বাড়বে বলে আশা রেলের।

রথে পুরীতে ভিড় আরও বাড়বে

ইতিমধ্যে একটি বন্দেভারত এক্সপ্রেস পেয়েছে বাংলা। যা প্রত্যেকদিনই কার্যত হাওড়া-শিলিগুড়ি রুটে চলে। এবার দ্বিতীয় বন্দেভারত এক্সপ্রেস পেল বাংলা। জানা গিয়েছে, আগামী বছরের মধ্যে আরও বেশ কয়েকয়টি বন্দেভারত পাবে বাংলা। দিল্লি সহ একাধিক রুটে সেগুলিকে চালানো হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। আর সেই মতো রেল ট্র্যাকগুলিকে সংস্কার করার কাজ চলছে বলে জানা গিয়েছে।

Recommended Video

মাত্র ছয় ঘন্টায় বন্দে ভারতে পুরী সফর | Oneindia Bengali

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+