Vande Bharat Express: ৫৭ টি জায়গায় কমল গতি! ট্রায়াল রানে বিপত্তি পাটনা-হাওড়া বন্দে ভারতে?

Patna Howrah Vande Bharat Express: খুব শীঘ্রই পাটনা থেকে হাওড়া স্টেশন পর্যন্ত নয়া একটি বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা! ইতিমধ্যে শেষ হয়েছে ট্রায়াল রান। সবকিছু ঠিক থাকলে চলতি মাস অর্থাৎ অগস্টেই শুরু হতে পারে পাটনা-হাওড়া বন্দে ভারত।

শনিবার নয়া এই রুটে ( Patna Howrah Vande Bharat Express) ট্রেনটি ট্রায়াল চলাকালীন মোকামা, লক্ষীসরাই, জাসিডিহ এবং আসানসোলে দুই মিনিটের জন্য থামে। কিন্তু কেন জানেন?

Vande Bharat Express

Patna Howrah Vande Bharat Express: পাঁচ মিনিট লেট করে ট্রেনটি

নিউজ ১৮ হিন্দি'তে প্রকাশিত খবর অনুযায়ী, এই ট্রেন সকাল ৮টার সময় পাটনা থেকে রওনা হয়। নির্ধারিত সময় দুপুর আড়াইটের সময় হাওড়াতে পৌঁছানোর কথা থাকলেও তা পাঁচ মিনিট বাদে গিয়ে পৌছয়। একই ভাবে বিকেল ৩.৫৫ মিনিটে পাটনার উদ্দেশ্যে বন্দে ভারত ট্রেনটি ছেড়ে যায় হাওড়া থেকে। রাত সাড়ে ১০ টায় পৌঁছানোর কথা থাকলেও ১৫ মিনিট আগে অর্থাৎ ১০.১৫ মিনিটে পাটনায় পৌঁছে যায় বন্দে ভারতটি।

Patna Howrah Vande Bharat Express: গতি কমাতে বাধ্য হয় ট্রেনটি

তবে দীর্ঘ এই যাত্রাপথে বেশ কয়েকবার ট্রেন গতি কমাতে হয়েছিল। পাটনা-হাওড়া স্টেশনের মধ্যে ট্রায়াল রান চলার সময় অন্তত ৫৭ টি এমন জায়গার উপর দিয়ে ট্রেনটিকে যেতে হয় যেখানে গতি কমাতে বাধ্য হয়।

কিন্তু পাটনা হাওড়া রুটে বন্দে ভারতের প্রথম ট্রায়াল সফল হয়েছে। এমনটাই জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক বীরেন্দ্র কুমার। খুব শীঘ্রই হাওড়া এবং পাটনা রুটে ট্রেনের ভাড়া সহ যাবতীয় তথ্য শেয়ার করা হবে বলেও জানিয়েছেন ওই আধিকারিক।

Patna Howrah Vande Bharat Express: ৬ ঘন্টা ৩০ মিনিটে পাটনা-হাওড়া

ট্রেনটিকে পাটনা থেকে সকাল আটটার সময় হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনটির আড়াইটের সময় হাওড়ায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু পাঁচ মিনিট দেরিতে পৌছয় ট্রেনটি। একই ভাবে ফেরার সময় আসানসোল পৌছতে ২২ মিনিট লেট করে। অন্যদিকে সকাল ৯.০৭ মিনিটে ট্রেনটি মোকামা দিয়ে চলে যায়। ফেরার সময় ট্রেনটি ১৫ মিনিট আগে পাটনা জংশনে পৌঁছয়।

ট্রায়াল রান চলাকালীন জাসিডিহ এবং আসানসোলে নির্ধারিত স্টপেজগুলি ছাড়াও, এই ট্রেনটি মোকামা এবং লক্ষীসরাইতেও থামে। রেল সূত্রে খবর, যে টাইমে এই ট্রায়াল রান চলে সেই টাইমে বন্দে ভারত ট্রেনটি চলবে পাটনা-হাওড়া রুটে। ৫৩২ কিলোমিটার যাত্রা করতে ট্রেনটির মোট ৬ ঘন্টা ৩০ মিনিট সময় লাগবে।

Patna Howrah Vande Bharat Express: কত টাকা হতে পারে?

পাটনা থেকে হাওড়ার মধ্যে সফর করতে জনশতাব্দী এক্সপ্রেসে আট থেকে সাড়ে আট ঘণ্টা সময় নেয়। তবে বন্দে ভারত এক্সপ্রেসে মাত্র সাড়ে ছয় ঘণ্টায় পৌঁছে ঝাওয়া সম্ভব। পূর্ব রেলওয়ের সিপিআরও কৌশিক মিত্র অবশ্য টিকিটের দাম নিয়ে কিছু বলতে চাননি। যদিও রেলের একটি সূত্র বলছে। এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ২ হাজার ৬৫০ টাকা এবং এসি চেয়ার কারের এক হাজার ৪৫০ টাকা হতে পারে। যদিও এই বিষয়ে কিছুই বলা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+