Train Accident: ফের ট্রেন দুর্ঘটনা, হাওড়া-CSMT এক্সপ্রেস ট্রেনের ১৮টি কামরা লাইনচ্যুত,মৃত ২, আহত ১৫০ জন

ফের ট্রেন দুর্ঘটনা। ঝাড়খণ্ডের চক্রধর পুরে বেলাইন হাওড়া-মুম্বইগামী ট্রেন। রাজাখারসওয়ান-বরাবাম্বু রেল স্টেশনের কাছে উল্টে গিয়েছে এক্সপ্রেস ট্রেনটির বেশ কয়েকটি কামরা। তাতে ৫ থেকে ৬ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই হাওড়া থেকে চক্রধরপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে রিলিফ ট্রেন। এলাকায় উদ্ধারকাজ শুরু করে দিয়েছে রেলের বিশেষ টিম। কীভাবে দুর্ঘটনা ঘটল তার কারণ এখনও স্পষ্ট নয়। তবে ট্রেনের গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

Train Accident

মঙ্গলবার ভোর তিনটে ৪৫ মিনিট নাগাদ ঘটে দুর্ঘটনাটি। হাওড়া থেকে মুম্বই যাচ্ছিল ট্রেনটি। এই ট্রেনটিতে মুম্বইয়ে চিকিৎসা করাতে যান বহু যাত্রী। ফরে ট্রেনে একাধিক রোগী থাকার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে ১০ জন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বাকিরা কী অবস্থায় রয়েছে তা এখনও জানা যায়নি।

জানা গিয়েছে হাওড়া-মুম্বই CSMT এক্সপ্রেসের ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। পাশের লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল সেটার সঙ্গে সংঘর্ষ হয়েছে কিনা সেটা এখনও স্পষ্ট করে জানা যায়নি। ইতিমধ্যেই হাওড়া স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ০৩৩-২৬৩৮২২১৭ এবং ৯৪৩৩৩-৫৭৯২০। এই দুটি হেল্পলাইন নম্বরে ফোন করতে ট্রেন দুর্ঘটনার যাবতীয় খবর জানা যাবে। ট্রেনের যাত্রীদের পরিবার এই নম্বরে যোগাযোগ করে খোঁজ খবর নিতে পারেন।

ইতিমধ্যেই আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন চক্রধরপুর ডিসিএম। হাওড়া যেতে মুম্বই যাওয়ার একমাত্র লাইন এটি। ট্রেন দুর্ঘটনার কারণে একাধিক ট্রেন থমকে রয়েছে বিভিন্ন স্টেশনে। জানা গিয়েছে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার আগে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন লোকো পাইলট।

জানা গিয়েছে রেললাইনের উপরে আগে থেকেই পড়েছিল মালগাড়ির কয়েকটি কামরা। সেই ট্র্যাকেই ট্রেনটিকে দেওয়া হয়েছিল। তার জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ ট্রেনটি হাওড়া থেকে ছেড়েছিল। রিলিফ ট্রেন সেখানে উদ্ধারকাজ শুরু করে দিয়েছে। এই ট্রেন দুর্ঘটনার জেরে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

গত ৬ মাসের মধ্যে এই নিয়ে তিন নম্বর বড় ট্রেন দুর্ঘটনা ঘটল ঝাড়খণ্ডে।বছরের শুরুতেই ১৮ জানুয়ারি ঝাড়খণ্ডের গামারিয়া স্টেশনে উৎকল এক্সপ্রেসের দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। তারপরেই আবার ২৮ ফেব্রুয়ারি জামতারা এবং বিদ্যাসাগর স্টেশনের মাঝে ট্রেন দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। তারপরে আবার চক্রধরপুরে বেলাইন হল মুম্বইগামী ট্রেন। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। হেল্পলাইন নম্বর খোলা হয়েছে হাওড়া স্টেশনে। একাধিক ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+