বাতাসে ছড়ায় করোনা ভাইরাস, বাঁচতে হলে কী করবেন, জেনে নিন কয়েকটি মোক্ষম উপায়
বাতাসে ছড়ায় করোনা, বাঁচতে হলে কী করবেন, জেনে নিন কয়েকটি মোক্ষম উপায়
হাঁচি, কাশি শুধু নয়, করোনা ভাইরাস বায়ুবাহিত। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন বিজ্ঞানীরা। এই নিয়ে বিশ্বের ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী হু-কে চিঠিও লিখেছেন। তাতে হু-কে নতুন করে গাউডলাইন তৈরির অনুরোধ জানিয়েছেন তাঁরা। কিন্তু যতক্ষণ না সেই গাইডলাইন ইস্যু হচ্ছে ততক্ষণ নিজেকে বাঁচাবেন কি করে। জেনে নিন কয়েকটি উপায়।

বায়ু বাহিত করোনা ভাইরাস
এতোদিন বিজ্ঞানী এবং চিকিৎসকরা জানিয়েছিলেন আক্রান্ত রোগীর হাঁচি-কাশি থেকে বেরিয়ে আসা ড্রপলেটের মাধ্যমেই ছড়ায় করোনা ভাইরাস। কিন্তু এখন তাঁরা দাবি করতে শুরু করেছেন বাতাসের মাধ্যমেই ছড়ায় করোনা অর্থাৎ করোনা ভাইরাস বায়ুবাহিত। সাধারণ শ্বাস প্রশ্বাসের সঙ্গেই এই ভাইরাস ছড়িয়ে পড়ে।

বাঁচবেন কী করে
করোনা ভাইরাস েথকে বাঁচার কয়েকটি উপায় বাতলে দিয়েছেন বিজ্ঞানীরাই। তাঁরাই বলেছেন বাড়ির ভেতরে বেশি লোকজনের মধ্যে থাকা এড়িয়ে চলুন। ঘরে যেন পর্যাপ্ত আলোবাতাস থাকে। অর্থাৎ ভেন্টিলেশন যেন ভাল থাকে ঘরে। বারবার হাত ধোয়া অভ্যাস করতে হবে। সামািজক দূরত্ব বজায় রাখা ভীষণ জরুরি বলে জানিয়েছেন তাঁরা। তার সঙ্গে মাস্ক পরা অত্যন্ত জরুরি।

কেমন মাস্ক পরবেন
স্বাস্থ্য কর্মী, ডাক্তার, নার্সদের ক্ষেত্রে এন-৯৫ মাস্ক পরা একেবারে বাধ্যতামূলক হওয়া উচিত। বাকি যাঁরা রয়েছেন তাঁদের ক্ষেত্রে কাপড়ের মাস্ক যথেষ্ট। বাড়িতে থাকলেও মাস্ক পরে থাকুন। ঘরে বেশি লোক থাকলে দূরত্ব বজায় রাখুন। এবং ঘরের দরজা জানলা খোলা রাখুন। যাতে পর্যাপ্ত আলো হাওয়া প্রবেশ করতে পারে।

এড়িয়ে চলুন ইন্ডোর বিনোদন
গবেষকরা বলছেন রেস্তোরাঁ, পাব, নাইট ক্লাবের মতো ভিড় এবং বদ্ধ জায়গায় থাকার চেয়ে বাইরে বেরিয়ে খোলা আকাশে সময় কাটানো নিরাপদ। এক্ষেত্রে পার্ক। মাস্ক ছাড়া কোনওভাবেই যেন বাইরে কোথাও কেউ না বেরোন তার পরামর্শ দিয়েছেন তাঁরা। বন্ধ জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। কারণ বন্ধ জায়গায় নিঃশ্বাসের মধ্য দিয়ে করোনা ভাইরাস শরীরে প্রবেশ করার সম্ভাবনা বেশি থাকে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications