Budget 2024: কেমন হবে সাধারণ বাজেট, কোথায় থাকবে ফোকাস, ২৪ ঘণ্টা আগে বললেন PM মোদী
তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর ২৩ জুলাই প্রথম বাজেট পেশ করতে সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বেলা এগারোটায় লোকসভায় বাজেট পেশ করবেন। এবার নিয়ে পরপর সাতবার বাজেট পেশ করে তিনি প্রয়াত মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে দিতে চলেছেন।
সোমবার শুরু হয়েছে বাজেট অধিবেশন। মঙ্গলবার বাজেট পেশ হবে। বাজেট পেশের ২৪ ঘন্টা আগে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, কেমন হবে সাধারণ বাজেট, কোথায় থাকবে ফোকাস।

প্রধানমন্ত্রী মোদী এদিন সংসদে প্রবেশের আগে বলেছেন, ২০৪৭ সাল নাগাদ ভারত একটি উন্নত দেশ হিসেবে এগিয়ে যাওয়ার দিকে মনোনিবেশ করবে। এর জন্য আগামী পাঁচ বছর সময় খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বলেছেন, বাজেট অধিবেশনে দেশবাসীকে যে গ্যারান্টি দিয়ে আসা হয়েছে, তা পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
এটা অমৃতকালের একটি গুরুত্বপূর্ণ বাজেট। যা পাঁচ বছরের জন্য আমাদের কাজের দিক নির্ধারণ করবে। তিনি আরও বলেছেন, মঙ্গলবার যে বাজেট পেশ করা হবে, তাতে স্বাধীনতার ১০০ বছর পূর্তি অর্থাৎ ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারতের স্বপ্ন পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সরকার মঙ্গলবার একটি শক্তিশালী বাজেট পেশ করতে চলেছে। যেখানে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য পূরণে আমরা সমস্ত শক্তি প্রয়োগ করব। দেশের অর্থনীতি নিয়ে কথা বলছে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান দেশ হিসেবে ভারতের অগ্রগতি অব্যাহত রয়েছে। আমরা টানা তৃতীয়বারের মতো আট শতাংশ বৃদ্ধির সঙ্গে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি।
প্রসঙ্গত, ২৩ জুলাই মঙ্গলবার সংসদে সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পরে এটাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হওয়া সরকারের প্রথম বাজেট। ২০১৪ ও ২০১৯-এ বিজেপির নিজের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এবার তা নেই। যে কারণে এবার আক্ষরিক অর্থে জোট সরকার। সেই বাজেট নিয়ে জনগণের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।
এবারের বাজেটকে ঘিরে বেতনভোগীদের অনেক প্রত্যাশা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকার করের স্ল্যাব পরিবর্তন করতে পারে। পাশাপাশি আয়কর আইনে ৮০ সি ধারার অধীনে ছাড়ের সীমাও বাড়ানো হতে পারে।












Click it and Unblock the Notifications