স্বাধীনতা দিবস ২০২০: করোনা মহামারীর আবহে 'বন্দে ভারত'এর সাফল্য একনজরে

স্বাধীনতা দিবস ২০২০: করোনা মহামারীর আবহে 'বন্দে ভারত'এর সাফল্য একনজরে

আর মাঝে মাত্র এক সপ্তাহ। তারপরই দেশ ফের একবার স্বাধীনতা দিবসের আনন্দে গা ভাসাবে। তবে ২০২০ সালের স্বাধীনতা দিবস আর অন্যান্য বছরের স্বাধীনতা দিবসের মধ্যে পার্থক্য থেকে যাচ্ছে। এই বছর করোনার আবহে দেশ এক অচেনা শক্রুর সঙ্গে লড়েছে। যে শত্রুর নাম করোনা ভাইরাস। এই লড়াইয়ে ভারতের 'বন্দে ভারত' মিশনের সাফল্য একনজরে দেখে নেওয়া যাক।

বন্দে ভারতের সাফল্য

বন্দে ভারতের সাফল্য

বিশ্বের অন্যতম সবচেয়ে বড় 'উদ্ধার কাজ' এর একটি উদ্যোগের নাম বন্দে ভারত মিশন। বিশ্বের ৯.৫ লাখ মানুষকে বিভিন্ন দেশ থেকে দেশে ফিরিয়ে এনেছে এই বন্দে ভারত মিশন।

 সাফল্য কেন তাৎপর্যপূর্ণ

সাফল্য কেন তাৎপর্যপূর্ণ

করোনার আবহে যেভাবে গোট বিশ্ব স্তব্ধ হয়ে গেছে,সেখানে দূর দেশ থেকে বহু মানুষকে ঘরে ফেরানো একটি বড় চ্যালেঞ্জ। রোগ ছড়ানোর চ্যালেঞ্জ পেরোনর পাশাপাশি, স্তব্ধ যাতায়াত ব্যবস্থার মধ্যে মানুষকে দেশে ফেরানো একটি বড় বিষয় ছিল। আর তাইই করে দেখিয়েছে বন্দো ভারত।

ভারতের পরিস্থিতি ও বন্দে ভারত

ভারতের পরিস্থিতি ও বন্দে ভারত

লকডাউনের জেরে বিমানপরিষেবা সংস্থাগুলি যখন ধুঁকে পড়ছে, বিভিন্ন দেশে যখন সফর সংক্রান্ত বিধি নিষেধ লাগু হয়ে গিয়েছে, তখন ভিন দেশের বুকে আটকে পড়া ভারতীয়দের জন্য ত্রাতার ভূমিকায় নামে বন্দে ভারত। বিশেষত যে সমস্ত ভারতীয় পড়ুয়ারা বিদেশে ছিলেন তাঁদের ঘরে ফেরানোর ক্ষেত্রে বড় ভূমিকা নেয় এই প্রকল্প।

 সরকারি উদ্যোগ ও ভিন দেশ

সরকারি উদ্যোগ ও ভিন দেশ

ঘরের মানুষকে ঘরে ফেরাতে ইউকে, কানাডা, জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক একটি চুক্তির রাস্তায় হাঁটে ভারত। এপর ফ্রান্সও তাতে যোগ দেয়। উল্লেখ্য, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানের দিকের বিমানের সংখ্যা ৮০ শতাংশ কমেছে। চিনের দিকের বিমান ৯৪ শতাংশ কমতির দিকে। আর তার মাঝে বন্দে ভারত যেন সকলের কাছে একটি উদাহরণ হয়ে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+