Railway Home Signal: একাধিক আঁকাবাঁকা ট্র্যাক! কোন সিগন্যালে সঠিক লাইন কীভাবে বেছে নেন ট্রেন চালক?
Railway Home Signal: কোনও বড় কিংবা ছোট স্টেশন দিয়ে যাওয়ার সময় অনেক সময়েই দেখা যায় ট্রেনের ( Indian Rail) গতি কমে যায়! অনেক ক্ষেত্রে আবারও বেড়েও যায়। শুধু তাই নয়, অনেন ক্ষেত্রে বড় জংশন যেমন হাওড়া-দিল্লি কিংবা চেন্নাইয়ে স্টেশন ( Station) ট্রেন ঢোকার সময় একাধিক লাইনে ( What is Railway home Signal) পার হতে হয়। এত লাইন! কিন্তু সঠিক লাইনেই ট্রেন স্টেশনে পৌঁছে দেন চালক (Railway Signal)। ভেবে দেখেছেন কখনও কীভাবে তা সম্ভব হয়। এর পিছনে রয়েছে বড় একটা সিস্টেম! আর তা কি সেটাই আলোচনা করা হল এই প্রতিবেদনে-
'হোম সিগন্যালে'র মাধ্যমে সহজ হয় কাজ
'হোম সিগন্যালে' মোট চারটে রঙের লাইট থাকে। লাল, হলুদ এবং সবুজ রঙয়ের লাইট থাকে লাইনে। থাকে সাদা রঙয়ের লাইটও । প্রথম তিনটি রঙয়ের লাইটের কাজ সাধারণত ট্রাফিক লাইটের মতোই হয়ে থাকে। তবে ভারতীয় রেলের ক্ষেত্রে এর মানে কিছুটা আলাদা হয়। কোন লাইটের মানে কি সেটাই তুলে ধরা হল এই প্রতিবেদনে-

'সাদা আলো'র কাজ খুবই গুরুত্বপূর্ণ
তিনটি রঙয়ের আলো থেকে এটি সম্পূর্ণ আলাদা! তির্যক ভাবে এটি থাকে। সবসময়েই হলুদ রঙের আলোর সঙ্গেই এটি অন করা হয়। যে স্টেশনে একাধিক প্লাটফর্মে রয়েছে সেখানে এই লাইট অন করা হয়। মূলত কোন লাইন দিয়ে স্টেশনে ট্রেন নিয়ে যেতে হবে সেটা বোঝাতে এই লাইটের ব্যবহার করা হয়ে থাকে। হলুদ লাইটের সঙ্গে এই লাইট অন করার মূল উদ্দেশ্যে হল ট্রেনটিকে ধরে ধীরে যাতে স্টেশনে নিয়ে আসা হয়। রেলের ভাষায় রুট ইন্ডিকেটর হিসাবেও বলা হয় এই লাইটকে। রেলমন্ত্রক এক টুইটের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে।
সবুজ রঙয়ের লাইট-
সবুজ আলো মানে ট্রেনটি মূল লাইনে গতি না কমিয়ে প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারে। আর সেই সময়ে স্টেশনে থাকা যাত্রীদের সতর্ক করে মাইকিং করা হয়ে থাকে। একেবারে ফুল স্পিডে দূরপাল্লার ট্রেন পার করবে সেজন্যে যাত্রীদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ারও আবেদন জানানো হয়।

লাল লাইট-
লাল আলো জ্বলে থাকলে সম্পূর্ণ ভাবে ট্রেন দাঁড় করিয়ে দিতে হবে। অনেক ক্ষেত্রে প্লাটফর্ম কিংবা এমনকি খোলা জায়গাতেও সিগন্যাল রেড থাকে। সেই সময়ে ট্রেন চালককে অপেক্ষা করতে হয় সবুজ আলোর জন্যে।

হলুদ আলো
সিগন্যালিংয়ের ক্ষেত্রে হলুদ আলো খুবই গুরুত্বপূর্ণ। এই আলোর মানে হচ্ছে ড্রাইভার যেন ট্রেন একেবারে ধীর গতিতে স্টেশনের মধ্যে দিয়ে নিয়ে যায়। কোনও ভাবেই ট্রেনের গতি যাতে না বারানো হয় সেই বিষয়টিকে মাথায় রাখতে হবে।












Click it and Unblock the Notifications