ভারতেও দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস! কীভাবে বাঁচবেন এই সংক্রমণের হাত থেকে? জেনে নিন

বিশ্বে এখন সব থেকে বড় আতঙ্কের নাম করোনা ভাইরাস বা কোভিড-১৯। চিন থেকে শুরু হওয়া এই ভাইরাসের সংক্রমণ ক্রমেই ছড়িয়ে পড়ছে বিশ্বের সর্বত্র। ভারতেও থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। ভারত ছাড়াও আরও ১১৭টি দেশে এই ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে। করোনা ভাইরাসের হেল্পলাইন নম্বর হল +৯১ ১১ ২৩ ৯৭ ৮০৪৬। ভারতে করোনা ভাইরাসের হেল্পলাইন মেল হল - ncov2019@gmail.com

দিল্লি ও হায়দরাবাদে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের খোঁজ

দিল্লি ও হায়দরাবাদে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের খোঁজ

এরই মধ্যে করোনা ভাইরাসের আতঙ্কের থাবা বসেছে রাজধানীর উপর। ইতিমধ্যেই মারণ ভাইরাসে আক্রান্ত একজনের সন্ধান মিলেছে দিল্লিতে। শুধু দিল্লি নয়, করোনা ভাইরাস ক্রমশ ছড়াচ্ছে দেশএর অন্য প্রান্তেও। কিছুদিন আগে বেঙ্গালুরুর এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের শরীরে ওই মারণ ভাইরাসের সংক্রমণের প্রমাণ মেলে।

করোনা ভআইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয়

করোনা ভআইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয়

এই অবস্থায় ভয় ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তবে কী করে বুঝবেন যে আপনা শরীরে এই ভাইরাস বাসা বেধেছে কি না? কোভিড-১৯-এর সাধারণ লক্ষণগুলি হল জ্বর, ক্লান্ত হয়ে পড়া ও শুকনো কাশি। কিছু রোগীর দীর্ঘস্থায়ী ব্যাথা-বেদনা, নাক থেকে জল পড়া, সর্দি, গলায় ব্যাথা বা ডায়েরিয়া দেখা দেয়।

কী ভাবে ছড়াতে পারে এই করোনা ভাইরাস?

কী ভাবে ছড়াতে পারে এই করোনা ভাইরাস?

আক্রান্ত ব্যক্তির মাধ্যমেই অন্য জনের মধ্যে এই ভাইরাস ছড়ায়। শারীরিক ঘনিষ্ঠতা এমনকি করমর্দন থেকেও এই রোগ ছড়াতে পারে। রোগীর ব্যবহার করা জিনিস থেকেও এই রোগ হতে পারে। তবে কিছু কিছু মানুষের এই রোগ সংক্রমক হলেও কোনও লক্ষণ তাঁদের মধ্যে দেখা যায় না এবং তাঁরা অসুস্থ বোধ করেন না।

কী ভাবে বাঁচবেন করোনা ভাইরাসের থেকে?

কী ভাবে বাঁচবেন করোনা ভাইরাসের থেকে?

খুব সাধারণ কিছু নিয়ম মানলেই এড়ানো যাবে এই সংক্রমণ। রোগী কাছ থেকে আসার পর ভালো করে হাত ধুতে হবে। নাক-মুখ ঢেকে হাঁচি-কাশি দিন। ডিম, মাংস ভালো করে রান্না করুন। রোগীর থেকে দূরে থাকুন। নিয়মিত হাত ধুতে থাকবেন। ভাইরাসের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।

কর্মক্ষেত্রে কী ভাবে এড়াবেন এই সংক্রমণ?

কর্মক্ষেত্রে কী ভাবে এড়াবেন এই সংক্রমণ?

কর্মক্ষেত্রে কী ভাবে এড়াবেন এই সংক্রমণের হাত থেকে? ডেস্ক, টেবিল, টেলিফোন, কীবোর্ড ইত্যাদির মতো জিনিসগুলিকে বারবার মুছুন বা জীবাণুমুক্ত করুন। প্রয়োজনে অফিসে মাস্ক পরে যান, এবং সেটি পরেই কাজ করুন। অফিসেও বারবার হাত ধুয়ে থাকবেন। নাক-মুখ ঢেকে হাঁচি-কাশি দিন।

করোনা ভাইরাসের জেরে মৃত ৩০০০-র বেশি

করোনা ভাইরাসের জেরে মৃত ৩০০০-র বেশি

এই মারণ রোগ ইতিমধ্যেই বিশ্বজুড়ে তিন হাজার মানুষের প্রাণ কেড়েছে। তারমধ্যে শুধু মাত্র চিনেই মারা গিয়েছে ২৯০০ জন। আক্রান্তের সংখ্যা ক্রমশই এগোচ্ছে ৯০ হাজারের দিকে। তাঁদের চিকিৎসা চলছে। আমেরিকায় করোনা ভাইরাসে মৃত্যুর পরেই একাধিক দেশে মার্কিনিদের সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইরানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের চেষ্টা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+