অবশেষে ১৮ বছরের নীচে বয়সীদের টিকাদান, জেনে নিন রেজিস্ট্রেশনের খুঁটিনাটি
অবশেষে ১৮ বছরের নীচে বয়সীদের টিকাদান, জেনে নিন রেজিস্ট্রেশনের খুঁটিনাটি
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে টিকা পেতে চলেছে ১৫ থকে ১৭ বছর বয়সীরা। সোমবার থেকে শুরু হবে এদের টিকাকরণ। ইতিমধ্যেই শনিবার থেকে কোউইন অ্যাপে শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন। ১৫-১৭ বছর বয়সীদের দেওয়া হবে করোনার ভ্যাকসিন। কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার থেকে এই নির্দিষ্ট বয়সীদের করণা টিকা দেওয়ার কাজ শুরু হতে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, ২০০৭ সাল বা তার আগে যারা জন্মগ্রহণ করেছে, তারাই এই টিকা নিতে পারবে।

কীভাবে করবেন রেজিস্ট্রেশন?
শনিবার থেকে কোউইন অ্যাপে শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন। কিন্তু কীভাবে করবেন সেখানে রেজিস্ট্রেশন?
কোউইনে থাকা একটি অ্যাকাউন্টর মাধ্যমে বা অন্য একটি মোবাইল নম্বর দিয়ে নিজেদের একটি একাউন্ট খুলতে হবে।
পড়ুয়ারা নিজেদের স্কুলের আইডেন্টিটি কার্ড দিয়ে পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবে।
এই নির্দিষ্ট গ্রুপের ভারতীয় নাগরিকরাই সুযোগ পাবেন।
কোউইন ওয়েবসাইটে খুলে সাইন ইন করতে হবে।
সেখানে নির্দিষ্ট মোবাইল নম্বর চাইলে সেটি দিতে হবে।
ওটিপি অপশন এ ক্লিক করলে মোবাইলে একটি ওয়ান টাইম পাসোয়ার্ড যাবে। সেই ওটিপি টি ওয়েবসাইটে দিলে যাচাই অপশন ক্লিক করতে হবে।
তারপর প্রসেড করলে সেখানেই খুলে যাবে মূল পেজ। সেই পেজে আপনাকে ফটো আইডি, নম্বর এবং আপনার পুরো নাম লিখতে হবে। সেখানে আরও বেশ কিছু তথ্য চাইলে তার দেওয়ার পর রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে মোবাইলে একটি মেসেজ যাবে।
রাজ্যের বিভিন্ন স্কুলে টিকা কর্মসূচী
১৫ থেকে ১৭ বছর বয়সিদের সোমবার থেকে কোভিড টিকাকরণ শুরু করবে কলকাতা পুরসভা। সেই টিকা দেওয়া হবে স্কুলে স্কুলে। প্রতিদিন বিভিন্ন এলাকার স্কুলে দেওয়া হবে টিকা। সোমবার কোন কোন স্কুলে টিকা দেওয়া হবে, তার তালিকাও ঘোষণা করেছে পুরসভা। তালিকায় রয়েছে ১৬টি স্কুলের নাম। তবে যারা স্কুলছুট বা স্কুলে পড়ে না, এমন ১৫ থেকে ১৭ বছর বয়সিদের টিকা পুরসভার ৩৯টি টিকাদান কেন্দ্রের যে কোনও একটিতে গিয়ে নিয়ে আসতে হবে।
প্রসঙ্গত, করোনা প্রতিরোধ করতে টিকা দেওয়ার কাজ শুরু হওয়ার পর থেকেই প্রশ্ন ছিল কবে ১৮ বছর বয়সের নিচে যারা তাদের কবে টিকা দেওয়া হবে। ২০২১ এর বড়দিনের দিন সুখবর শোনালেন নরেন্দ্র মোদি। ওই দিনই তিনি জানান, ১৫ থেকে ১৭ বছর বয়সীদের করোনা টিকা দেওয়া হবে। রাত পোহালেই শুরু হতে চলেছে ১৫ থেকে ১৭ বয়সীদের করোনা টিকাকরণ।












Click it and Unblock the Notifications