কোন পথে ভিশন ২০২০-এর লক্ষ্য পূরণ করবে ভারত?
কোন পথে ভিশন ২০২০-এর লক্ষ্য পূরণ করবে ভারত?
ভারতের ভিশন ২০২০ আদতে নিভেথা এসকে তৈরি করেছিলেন। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের জন্য এটি তৈরি করা হয়েছিল। সেই সময় ৫০০ জনের বিজ্ঞানীদের দলের টিএফএ কাউন্সিলের দারা এই ভিশন বাস্তবায়নের রূপরেখা তৈরি করে। সেই কাউন্সিলের প্রধান ছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। পরবর্তীতে ওয়াইএস রাজনের সঙ্গে মিলে 'ইন্ডিয়া ২০২০ : এ ভিশন ফর দ্যা নিউ মিলেনিয়াম' বইটি লিখেছিলেন কালাম। তাতে বিস্তারে এই রূপরেখা নিয়ে বিস্তারিত ভাবে লিখএছিলেন তিনি।

'জিডিপি বৃদ্ধির হারকে দ্বীগুণ করতে হবে'
কালাম তাঁর বইটিতে লেখেন, 'ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে। এটার জন্য আমাদের পাঁচটি বিষয় মাথায় রাখতে হবে। ভআরতের প্রাকৃতিক সম্পদ ও মানবসম্বদকে মাথায় রেখে আমাদের এগোতে হবে। আমাদের জিডিপি বৃদ্ধির হারকে দ্বীগুণ করতে হবে। তবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।'

'কালামের লক্ষ্য পূরণ করতে হবে'
বর্তমানে 'ভশনারিজ অর্গনাইজেশন ইন সার্ভিস টু সোসাইটি' নামক একটি বেসরকারি সংস্থা একটি প্রকল্প শুরু করেছে। এর নাম, 'লেট আস কমপ্লিট হিস ভিশন', অর্থাৎ কালামের লক্ষ্য পূরণ করতে হবে। এই প্রকল্পটি আবদুল কালামের মৃত্যুর পর ২৭ জুলাই, ২০১৫ সালে শুরু হয়েছিল।

কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ
কালামের ভিশনের পাঁচটি লক্ষ্যের মধ্যে অন্যতম ছিল এইটি। এতে কালাম বলেছিলেন বর্তমানে আমাদের যা কৃষি উৎপাদন হয় সেটাকে দ্বিগুণ করতে হবে। পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রেও আমাদের দ্বিগুণ করতে হবে।

নির্ভরযোগ্য বৈদ্যুতিক শক্তি সহ পরিকাঠামো উন্নয়ন
গ্রামীণ অঞ্চলে শহুরে সুযোগ সুবিধা প্রদান করতে হবে। পাশাপাশি সৌর শক্তি, উচ্চ প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি কার্যক্রম বৃদ্ধি করতে অভিযান শুরু করতে হবে। কালাম ভারতকে এমন একটি দেশ হিসাবে দেখতে চেয়েছিলেন যেখানে শক্তি এবং মানসম্পন্ন জলের একটি সমান বিতরণ এবং পর্যাপ্ত প্রবেশাধিকার রয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্যসেবা
সাক্ষরতা, সামাজিক সুরক্ষা এবং জনসংখ্যার সামগ্রিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। উন্নত দেশ হতে গেলে এইগুলি সব থেকে বেশি প্রয়োজন। সেই লক্ষ্যে আমাদের এগোতে হবে। কালাম ভারতকে এমন একটি দেশ হিসাবে দেখতে চেয়েছিলেন যেখানে সর্বোপরি স্বাস্থ্যসেবা ভারতের সকল নাগরিকের জন্য উপলব্ধ থাকবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রত্যন্ত অঞ্চল, টেলিযোগাযোগ ব্যাবস্থাকে উন্নত করতে হবে। পাশাপাশি টেলিমেডিসিনে শিক্ষার প্রচার করতে হবে। সঙ্গে ই-গভর্নেন্স বাড়ানো খুব দরকার। ভারতকে তিনি দেখতে চেয়েছিলেন এমন একটি জাতি হিসাবে যেখানে শাসন ব্যবস্থা প্রতিক্রিয়াশীল, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত।

প্রযুক্তি এবং কৌশলগত শিল্প
পারমাণবিক প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি এবং প্রতিরক্ষা প্রযুক্তির বৃদ্ধি করতে হবে। এছাড়া দারিদ্র্য ও নিরক্ষরতার হার হ্রাস করার কথা বলেন তিনি। মিডিয়া, সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলির মাধ্যমে মানুষকে শিক্ষিত করে তুলতে হবে এবং ভারতীয় উত্পাদিত পণ্য রফতানি করে ভারতীয় বাজারের হার মূদ্রার দাম বৃদ্ধি করুন।

ভারতে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ নির্মূল হতে দেখতে চেয়েছিলেন
একটি জাতি যেখানে দারিদ্র্য পুরোপুরি নির্মূল করা হয়েছে, নিরক্ষরতা অপসারণ করা হয়েছে, নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ থাকবে না এবং সমাজের কেউই নিজেকে বিচ্ছিন্ন বোধ করেন না। এই দেশ সমৃদ্ধ, স্বাস্থ্যকর, সুরক্ষিত, সন্ত্রাসবাদ বিহীন, শান্তিপূর্ণ ও সুখী হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications