এপ্রিলের ১ তারিখ থেকে বাতিল হবে প্যান! সময়সীমার আগে কীভাবে প্যান-আধার লিঙ্ক করবেন
প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করলে ২০২৩-এর ১ এপ্রিল থেকে বাতিল হয়ে যাবে প্যান কার্ড। তবে এখনও সময় ও উপায় আছে। সহজেই লিঙ্কের কাজ করা যেতে পারে।
প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে আয়কর দপতর। এব্যাপারে চূড়ান্ত সময়সীমাও ধার্য করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ৩১ মার্চ, ২০২৩-এই সময়সীমার মধ্যে যদি প্যান ও আধার লিঙ্ক না করা হয়, তাহলে ১ এপ্রিল, ২০২৩ থেকে প্যান কার্ডগুলি অকার্যকর হয়ে পড়বে। একনজরে দেখে নেওয়া যাক প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা যাবে কীভাবে।

এসএমএস বা অনলাইনের মাধ্যমে লিঙ্ক
কারও প্যান ও আধার লিঙ্ক করা না থাকলে এসএমএস কিংবা অনলাইনে তা লিঙ্ক করা যাবে। এসএমএস-এর মাধ্যমনে করতে গেলে যে নম্বরটি আয়কর দফতরের সঙ্গে যুক্ত রয়েছে, সেখান থেকে 567678 বা 56161 নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এছাড়া আয়কর দফতরের পোর্টালে গিয়ে প্রযোজ্য লেট ফি কিংবা হাজার টাকা দিয়ে অলনাইনে আধার ও প্যান লিঙ্ক করা যাবে।

আয়কর দফতরের ওয়েবসাইটে যেতে হবে
http://incometaxindiaefiling.gov.in/-এ যেতে হবে। সেখানে আইডি তৈরি করতে হবে। এরপর ইউজার আইডি, পাসোয়ার্ড এবং জন্ম তারিখ ব্যবহার করে পোর্টালে লগইন করতে হবে। এই লগইনের জন্য আইডি হবে প্যান কার্ডের নম্বর। পাসোয়ার্ড নির্দেশ মতো তৈরি করে নিতে হবে।

থাকবে পপ-আপ উইন্ডো
এরপর একটি পপ-আপ উইন্ডোতে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার অনুরোধ থাকবে। লিঙ্ক করতে মেনু বারে প্রোফাইল সেটিংসে যেতে হবে এবং হোম পেজে লিঙ্ক আধারে ক্লিক করতে হবে। সেখানে আধার কার্ডের নম্বর, প্যান নম্বর এবং নাম লিখতে হবে। এখানে জন্মের বছর আধার কার্ডের যা আছে তাই নেওয়া হয়। তাই প্রযোজ্য হলে জন্মের বছর আধার কার্ডে আছে থাকা বক্সে চেক করে নিতে হবে।
এরপর ক্রিনে থাকা ক্যাপচা কোডটি লিখতে হবে। এরপর লিঙ্ক আধার বাটনে ক্লিক করতে হবে। সেই সময় বিশদে দেওয়া বিবরণ প্যান ও আধারের থাকা বিবরণের সঙ্গে মিল থাকতে হবে। বিবরণ মিলে গেলে 'লিঙ্ক নাও' বাটনে ক্লিক করতে হবে। সামান্য সময়ের মধ্যেই প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। তবে আধার কার্ড ও প্যান কার্ডের বিবরণ না মিললে আধারের বিবরণ আপডেট করাতে হবে।

সফল লিঙ্কের বার্তা আসবে
যদি লিঙ্ক সফল হয়, তাহলে পপ-আপের মাধ্যমে বার্তা দিয়ে জানানো হবে, প্যান ও আধারের লিঙ্ক সফল হয়েছে। তবে ওপরে দেওয়া আয়কর দফতরের লিঙ্কটি না খুললে প্যান ও আধার লিঙ্ক করতে https://www.utiitsl.com/-এ গিয়েও কাজ করা যেতে পারে।












Click it and Unblock the Notifications