কোভিড-১৯ থেকে সুরক্ষিত থাকতে প্যাকেজিং ও পার্সেল গ্রহণ সংক্রান্ত এই নির্দেশিকাগুলি মেনে চলুন

সম্প্রতি আমেরিকার সরাকরের মদতে এক গবেষণা চালানো হয় মহামারী আকার ধারন করা করোনা ভাইরাসের উপর। সেই গবেষণাতেই উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, স্টিল বা প্লাস্টিকে দুই থেকে তিন দিন প্রযন্ত বেঁচে থাকতে পারে এই কোভিড-১৯। এছাড়া কার্ডবোর্ডেও প্রায় ২৪ ঘণ্টা আয়ু এর। এদিকে আপনার বাড়িতে যা পার্সেল আসে তার সবই কার্ডবোর্ড বা প্লাস্টিকে মোরানো অবস্থাতেই আসে। এই পরিস্থিতিতে কী করণীয়?

সাবান বা স্যানিটাইজার ব্যবহার করুন

সাবান বা স্যানিটাইজার ব্যবহার করুন

আপনার যদি মনে হয় যে কোনও জিনিসের উপর এই ভাইরাস থাকতে পারে তবে সেটিকে ভালো ভাবে ধুয়ে নিন। পরে নিজের হাতও ভালো করে ধুয়ে নিন। ধোয়ার জন্য আপিন সাবান বা স্যানিটাইজার ব্যবহার করতে পারেন।

গ্লাভস ব্যবহার করুন

গ্লাভস ব্যবহার করুন

আরও ভালো হয় যদি কোনও পার্সেল এলে আপনি সেটি ধরতে গ্লাভস ব্যবহার করেন। তারপর সেই পার্সেলটিকে পরিষ্কার করে নিজের গ্লাভসটি ফেলে দিন। করোনা ভাইরাস থেকে বাঁচতে হাত স্টেরিলাইজ করা উচিত।

শরীরে অ্যালকহল বা ক্লোরিন স্প্রে করবেন না

শরীরে অ্যালকহল বা ক্লোরিন স্প্রে করবেন না

তবে শরীরে অ্যালকহল বা ক্লোরিন স্প্রে করবেন না। শরীরে যেই ভাইরাস ঢুকে গিয়েছে তা কোনও ভাবেই ক্লোরিন বা অ্যালকহল ব্যবহার করে মারা যায় না। তবে অ্যালকহল বা ক্লোরিন স্প্রে করে কোনও বস্তুকে স্বচ্ছ করে তুলতে পারেন। তাতে ভাইরাস ছড়ানো আটকানো যেতে পারে।

মহামারীর আকার নিয়েছে করোনা

মহামারীর আকার নিয়েছে করোনা

ক্রমেই মহামারীর আকার নিয়েছে করোনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে মহামারী ভাইরাস হিসেবে ঘোষণা করেছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইরান, ইতালি, স্পেনে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। ভারতেও আক্রান্তের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিন জনের।

ওষুধ ছাড়া পণ্যগুলোর অর্ডার নেবে না অ্যামাজন

ওষুধ ছাড়া পণ্যগুলোর অর্ডার নেবে না অ্যামাজন

অ্যামাজনের তরফে জানানো হয়েছে সীমিত পরিসরে তারা গৃহস্থালী, ওষুধ এবং প্রচুর চাহিদা সম্পন্ন পণ্যগুলোর অর্ডার নেবে এবং ফুলফিলমেন্ট সেন্টার থেকে পণ্যগুলো গ্রাহকের ঠিকানায় পাঠানো হবে। তবে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ ও ওষুধ ছাড়া সকল ধরনের পণ্য বিক্রয় সাময়িকভাবে স্থগিত করেছে জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন। এই স্থগিতাদেশ আগামী পাঁচ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+