IRCTC Ticket Refund Rules: ট্রেন দেরিতে চলছে? সম্পূর্ণ টিকিটের টাকা ফেরত দেবে রেল
IRCTC Ticket Refund Rules: ট্রেন লেট এখন সাধারণ একটা ব্যাপার। শীতের সময় কিংবা বৃষ্টি হলেই অস্বাভাবিক লেটে চলে দুরপাল্লার ট্রেনগুলি। কিন্তু জানেন কি ট্রেন লেট অবস্থায় টিকিটের সম্পূর্ণ দাম ফেরত পাওয়া যায়! অবাক হচ্ছেন? হ্যাঁ!
অনেকেই ট্রেনের নিয়মের বিষয়ে জানেনই না। আর তা জানেন না বলেই বহু যাত্রীই নিজের অধিকারের প্রশ্নে বঞ্চিত হয়ে যান। আর এই প্রতিবেদনেই রেলের এই নিয়মের ( IRCTC Ticket Refund Rules) বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।যদিও ভারতীয় রেলের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশেষ করে 'লেট লতিফ' তকমা ট্রেনগুলিতে গতি আনা হচ্ছে। ট্র্যাকগুলির মান উন্নয়ন করা হচ্ছে। কিন্তু ট্রেন লেট হলে সত্যিই কি টাকা ফেরত পাওয়া যায়?
- IRCTC Ticket Refund Rules: রেলের নিয়ম কি বলছে?
রেলের নিয়ম অনুসারে, যদি কোনও কারণে ট্রেন বাতিল ( IRCTC Ticket Refund Rules) হয়ে যায় কিংবা তিনঘন্টা কিংবা তার বেশি দেরি হলে তাহলে যাত্রীর পুরো টাকা ফেরত নিতে পারবেন। এই বিষয়ে অনেকেই জানেন না। যদি আপনি রেলের টিকিট কাউন্টার থেকে ওই ট্রেনের টিকিট নেন তাহলে তা বাতিল করতে রিজার্ভেশন কাউন্টারে যেতে হয়। যদি আপনি অনলাইনের মাধ্যমে ওই টিকিট কাটেন তাহলে IRCTC এর ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বাতিল করতে পারবেন।
- IRCTC Ticket Refund Rules: দাখিল করতে হবে অনলাইন টিডিআর
যদি আপনি চার্ট তৈরি করার পর লাগাতার ট্রেন যদি লেট হয়, তাহলে টিকিট (IRCTC Ticket Refund Rules) বাতিল করতে টিডিআর দাখিল করতে হবে। আপনি যদি টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে থাকেন, তাহলে যাত্রা শুরু কবে যে স্টেশন সেখানে আপনার টিকিট দিতে হবে। আর সঙ্গে সঙ্গে সেই টাকা ফেরত পেয়ে যাবেন। তবে ওই টিকিট দিতে হবে কাউন্টারে। অনলাইনে টিডিআর দাখিল করে ই-টিকিটে রিফান্ড পেতে পারেন। রিফান্ড পেতে নুন্যত তিন মাস অর্থাৎ ৯০ দিন সময় লাগে।
- IRCTC Ticket Refund Rules: ট্রেন বাতিল হলে...
যদি রেলের তরফে কোনও ট্রেন বাতিল করে দেওয়া হয় তাহলে যাত্রীদের টিকিটের (IRCTC Ticket Refund Rules) দাম ফেরত দেয় রেল। আর তা অটোমেটিক প্রোসেসেই সম্ভব হবে। অনলাইনে কেনা ই-টিকেটের দাম তিন থেকে ৭ দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে যাবে। PRS (প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম) কাউন্টার টিকিটের জন্য, যাত্রীদের সংশ্লিষ্ট PRS কাউন্টার থেকে ফেরত নিতে হবে।
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে রেলের ওয়েবসাইট কিংবা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।












Click it and Unblock the Notifications