অপব্যবহারের সতর্কতায় মাস্কড আধার ব্যবহারের পরামর্শ সরকারের! একনজরে ডাউনলোডের উপায়
অপব্যবহারের সতর্কতায় মাস্কড আধার ব্যবহারের পরামর্শ সরকারের! একনজরে ডাউনলোডের উপায়
সব ক্ষেত্রেই আধারের (aadhaar) ব্যবহার হচ্ছে। সাধারণ মানুষ জেরক্স করেই তা ব্যবহার করছেন। কিন্তু এই ব্যবহার সম্পর্কে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। সঙ্গে বলা হয়েছে আধারের জেরক্স কপি কোনও সংস্থার হাতে তুলে দেবেন না। আধারের অপব্যবহার (misuse ঠেকাতে মাস্কড আধার (masked aadhaar) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র শেষের চারটি সংখ্যাই সামনে থেকে দেখা যায়।

কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা
কেন্দ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে বলা হয়েছে, লাইসেন্সবিহীন ব্যক্তিগত সংস্থাগুলি, যেমন হোটেল কিংবা অন্য কোনও জায়গায়য় আধার কার্ডের কপি রাখার কোনও অনুমতি নেই। সরকারের তরফে বলা হয়েছে, সেইসব সংস্থাই আধারের ফটোকপি জমা নিতে পারে, যারা শনাক্তকরণ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স পেয়েছে। তারাই একজন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠা করতে আধার ব্যবহার করতে পারে।

আধার কার্ড শেয়ার করার আগে সতর্ক থাকতে পরামর্শ
সরকারের তরফে বলা হয়েছে, নাগরিকরা তাদের আধার কার্ড শেয়ার করার আগে ইউআইডিএআই থেকে বৈধ ব্যবহারকারীর লাইসেন্স আছে কিনা তা যাচাই করতে বলেছে।

সতর্ক থাকতে হবে পাবলিক কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে
এছাড়াও সরকারি তরফে বলা হয়েছে, কেউ আধার কার্ড ডাউনলোড করতে ইন্টারনেট ক্যাফেতে পাবলিক কম্পিউটার ব্যবহারে যেন সতর্ক থাকেন। কাউকে যদি এই কাজ করতে হয়, তাহলে
ডাউনলোড করার পরে তা যেন ওই কম্পিউটার থেকে স্থায়ীভাবে মুছে ফেলা হয়।

যেভাবে মাস্কড আধার ডাউনলোড
১) https://eaadhaar.uidai.gov.in/-এ গিয়ে আধার ডাউনলোড-এ ক্লিক করতে হবে।
২) ১২ সংখ্যার আধার কার্ডের নম্বর লিখতে হবে।
৩) মাস্কড আধারের বিকল্প বেছে নিতে হবে।
৪) ক্যাপচা কোড দিতে হবে।
৫) ওটিপি পাঠান-এ ক্লিক করতে হবে।
৬) ই-আধারের কপি ডাউনলোড করতে হবে। যা হবে পিডিএফ ফর্মাটে। পাসোয়ার্ড দিয়ে তা খোলা যাবে।
৭) পাসোয়ার্ডটি হবে ৮ অক্ষরের। আধারে কোনও ব্যক্তির যে নাম রয়েছে, তার প্রথম চারটি অক্ষর বড় হরফে এবং তারপরে আধার অনুযায়ী জন্মের বছর অর্থাৎ কোন সালে জন্ম তা লিখতে হবে।
এক্ষেত্রে কারণ জন্ম যদি ১৯৮০ সাল হয়, তাহলে পাসোয়ার্ডের শেষ চারটি অক্ষর এটাই হবে।












Click it and Unblock the Notifications